advertisement

Biryani Lover: বিরিয়ানির 'ছোটভাই' আরবদেশের কাবসা! নতুন 'সস্তার' মাংস-ভাত আইটেমে মন মজেছে ফুডিদের

Last Updated:
আরবদেশের এই খাবার মিলছে নবাবের জেলাতে। আমরাও খুশি কারণ সহজ দামের মধ্যেই এই খাবার পাওয়া যাচ্ছে। তাই কাবসা খেতেও ভিড় হচ্ছে
1/6
আরবদেশের অন্যতম প্রিয় খাবার চিকেন কাবসা। আর তা খেতেই ভিড় জমছে মুর্শিদাবাদ জেলার গোকর্ণে। মাংসের গায়ে লেপটে থাকা মশলাদার বাসমতি চালের ভাত। মাঝে মাঝে একোন ওকোন থেকে উঁকি দিচ্ছে ঝিরঝিরে পেঁয়াজ ভাজা কিংবা কেশর। (কৌশিক অধিকারী)

2/6
ধোঁয়া ওঠা চালের মশলাদার ভাত খেতে খেতে মুখে গরম মশলা চিবিয়ে ফেললে রাগ হয় বইকি। কিন্তু সঙ্গে সঙ্গে যদি মাংসের টুকরো ভেঙে মুখে পুড়ে দেওয়া যায় তাহলে তিতকুটে স্বাদ নিমেষে উধাও। আর এক প্লেট এই আরবদেশের খাবার খেতে পারবেন একসঙ্গে চারজন মিলে।

3/6
মুর্শিদাবাদের কান্দি বহরমপুর রাজ্যে সড়কের ওপর গোকর্ণতে এক ধাবায় বিক্রি হচ্ছে এই খাবার।যা খেতে ভিড় করছেন ক্রেতারা। অ্যারাবিয়ান রেসিপি চিকেন কাবসা। এক কাপ সাদা ভাতের ডায়েটে অভ্যস্ত বাঙালি দিশেহারা হয়ে পড়ে মোগলাই বিরিয়ানির গন্ধে। সমস্ত বাধা নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিরিয়ানির স্বাদে মগ্ন হতে ভোজনবিলাসীরা সদা প্রস্তুত।

4/6
তবে বিরিয়ানির বদলে তার তুতো ভাইকে দিয়ে কাজ চালাচ্ছেন অনেকেই। অনেক সময়ই বিরিয়ানিকেও ফেল করিয়ে দেয় এই খাদ্য। একদা কাবসা সৌদি আরবের খাবার। তার চেয়ে বরং বলা ভাল মধ্যপ্রাচ্যের দেশগুলির জাতীয় খাবার এটি। তবে ওই দেশে কাবসা জনপ্রিয় মকবুস নামে। আরবদেশে কাবসা বা মকবুস খাওয়া হয় সেদেশের সহজলভ্য মাংস দিয়ে।

5/6
বিক্রেতারা জানিয়েছেন, ভাজা চিকেন সাজিয়ে দেওয়া হয় কাবসার ওপরে। কাজু, কিশমিশ, আমন্ড এবং পাতি লেবু দিয়ে গার্নিশ করে রাখা হয়। আরব দেশে বিশেষ টোম্যোটোর চাটনি দিয়ে এই কাবসা খাওয়ার রেওয়াজ। তবে এর সঙ্গে রায়তা বেশ ভাল লাগে। ছোট সিঙ্গেল প্লেট ১০০ টাকা ও বড় চারজন খাওয়ার মতো প্লেট থাকে যার দাম পড়ে ৪২০টাকা।

6/6
আর ক্রেতারা জানিয়েছেন, বর্তমানে আরবদেশের এই খাবার মিলছে নবাবের জেলাতে। আমরাও খুশি কারণ সহজ দামের মধ্যেই এই খাবার পাওয়া যাচ্ছে। তাই কাবসা খেতেও ভিড় হচ্ছে গোকর্ণতে।