advertisement

West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে আবহাওয়া, শীতের আমেজ উধাও হবে এই সপ্তাহেই

Last Updated:
আগামী সপ্তাহে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
1/5
আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। কালিম্পং ও সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি, আবার কোথাও সামান্য নীচে থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমছে। বেলা বাড়লে শীতের আমেজ উধাও। আগামী সপ্তাহে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

3/5
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সকাল এবং সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। বেলায় আমেজ উধাও হবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রাও ক্রমশ বাড়বে।

4/5
কলকাতায় সোমবারের পর শনিবারে ফের ২০ ডিগ্রির ঘরে থাকবে কলকাতার পারদ। প্রায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। আপাতত ছয়-সাত দিন শুষ্ক আবহাওয়া। শীতের অনুভূতি রাতে ও সকালে থাকবে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে। রবিবার, ১ মার্চ থেকেই রাত ও সকালে শীতের আমেজ কমবে।

5/5
রবিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে দুপুরের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২২/২৩ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের প্রথম সপ্তাহে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।