West Bengal Weather Update: সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যে, কোনও কোনও জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। ২২ ও ২৩ অগাস্ট শুক্রবার এবং শনিবারের জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
দক্ষিণবঙ্গে আজ, বুধবারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আজ, বুধবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। এর মধ্যে জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
advertisement
advertisement
শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শহরে। মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৪ থেকে ৯৮ শতাংশ।
advertisement








