আরও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ! উত্তরেও চলবে বৃষ্টি, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতাও। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আপাতত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।
advertisement
advertisement
ঘোর বর্ষা। বৃষ্টি থামতেই চাইছে না। প্রায় প্রতি দিন কয়েক দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে শহর কিংবা শহরতলিতে। রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এই পরিস্থিতিতে খুব একটা আশার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের কারণে আপাতত বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। ভিজবে কলকাতাও। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল, তা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে। উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমি অক্ষরেখা আপাতত বিকানের, রাঁচি, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জেলায় আরও অন্তত দু’দিন বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আরও তিন দিন। উত্তরবঙ্গে বর্ষা এখন অতিসক্রিয়। ফলে ৫ অগাস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪০.৬ মিলিমিটার।









