West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
আজ, শনিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা ৷ বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সব জায়গায় হবে না। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ।
advertisement
শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
advertisement
কলকাতায় রবিবার থেকে মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি থাকবে। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।









