West Bengal Weather Update: বৃষ্টি কিছুটা বাড়বে আগামিকাল থেকে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বৃষ্টি কিছুটা বাড়বে আগামিকাল ২১ জুলাই শুক্রবার। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতা শহরে আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.৭ মিলিমিটার।









