advertisement

West Bengal SIR Final List: SIR তালিকায় নাম থাকবে, কিন্তু ভোট দেওয়া হবে অনিশ্চিত! চূড়ান্ত তালিকায় নামের পাশে লেখা থাকবে...

Last Updated:
SIR -এর চূড়ান্ত তালিকায় একাধিক মানুষ এমন থাকবেন তাঁদের বিষয়টি ‘বিচারাধীন’৷ তাঁদের বিষয়টি বর্তমানে বিচারবিভাগীয় আধিকারিকরা বিবেচনা করে দেখছেন৷ সব কিছু ঠিক থাকলে নাম প্রকাশ পাবে পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায়৷
1/7
আজ, শনিবার ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হল রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা৷ প্রতিটি জেলায় জেলায় প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে সংশ্লিষ্ট তালিকা৷ জানা গিয়েছে, এই তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম থাকবে৷ কিন্তু, নাম থাকবে ৩টি মূল ক্যাটেগরিতে৷

2/7
এই তালিকায় যেমন থাকবে বৈধ ভোটারের নাম, তেমনই থাকবে যোগ্য ভোটারের নামও৷ আর এমন কিছু নাম থাকবে, যাঁদের বিষয়টি ‘বিচারাধীন’ অর্থাৎ, ‘অ্যাডজুডিকেশন’-এর আওতায় রয়েছে৷

3/7
যাঁদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে কোনও সমস্যা নেই, তাঁদের নামের পাশে থাকবে ‘অ্যাপ্রুভড’ লেখা৷ আর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ‘ডিলিটেড’৷ সেক্ষেত্রে, তাঁদের নামের পাশে থাকা ছবির বাক্সে সম্পূর্ণ ‘ক্রশ’ দেওয়া থাকবে৷

4/7
তৃতীয় ক্যাটেগরি হল ‘বিচারাধীন’৷ অর্থাৎ, যাঁদের নাম ‘অ্যাডজুডিকেশ’নের আওতায় রয়েছে৷  এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, চূড়ান্ত তালিকায় নাম থাকলেও ‘অমীমাংসিত’ স্টেটাস মানেই ভোটাধিকার নিশ্চিত নয়।

5/7
সূত্রের খবর, আপাতত প্রায় ৬০ লক্ষ ভোটারের নামের পাশে ‘অমীমাংসিত’ স্টেটাস থাকতে পারে। ফলে আজ তালিকা প্রকাশিত হলেও এই বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে পারবেন কি না, তা নির্ভর করবে তাঁদের নাম পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় আসে কি না, তার উপরে৷ তবে সেই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন।

6/7
যাঁদের নামের পাশে ‘বিচারাধীন’ লেখা থাকবে, তাঁদের নথি আরও এক দফা যাচাই করছেন সংশ্লিষ্ট জেলার বিচারবিভাগীয় আধিকারিকেরা৷ তাঁরাই ঠিক করবেন, ওই ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকাভুক্ত হবে কি না৷ ভোটের আগে, নাম সাপ্লিমেন্টারি তালিকায় না এলে সম্ভবত তাঁরা এবারের ভোট দিতে পারবেন না৷

7/7
অন্যদিকে, আজকের চূড়ান্ত ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামও সম্পূর্ণভাবে উধাও হবে না। তালিকায় তাঁদের নামের পাশেই স্পষ্ট করে ‘ডিলিটেড’ স্টেটাস লেখা থাকবে। অর্থাৎ বাদ পড়া ভোটারদের তথ্যও তালিকায় চিহ্নিত থাকবে।