advertisement

Cyclone YAAS Track: বদলাতে শুরু করল আবহাওয়া, দুপুরের পর রাজ্যের কোথায় কেমন পরিস্থিতি? রইল আপডেট...

Last Updated:
বদলাতের শুরু করল রাজ্যের আবহাওয়া। ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে মেঘ জমেছে। দিন তিনেক ধরে যে গুমোট ভাব ছিল কাটতে শুরু করেছে, সেই অস্বস্তি।
1/8
*বদলাতের শুরু করল রাজ্যের আবহাওয়া। ইতিমধ্যেই ক্লকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশে মেঘ জমেছে। দিন তিনেক ধরে যে গুমোট ভাব ছিল কাটতে শুরু করেছে, সেই অস্বস্তি। দুপুরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামতে পারে সন্ধ্যার  অন্ধকার। ফাইল ছবি। 

2/8
*ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘যশ’ হয়ে এগোতে শুর করেছে। এ দিন রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার দুপুরে উত্তর বঙ্গোপসাগরে যার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত। দিঘা থেকে বালাসোরের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বুধবার দুপুরের পর।

3/8
*বাংলা-ওড়িশা উপকূলেই অভিমুখ ঘূর্ণিঝড় ‘যশ’-এর। বুধবার এটি আছড়ে পড়তে পারে সাগর থেকে পারাদ্বীপের মাঝে স্থলভাগে। উত্তর বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ১৬০ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি অনেকটা বেশি বলেই ক্ষতির আশঙ্কা বেশি এলাকায় হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

4/8
*ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় ও বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ দুপুরের পর থেকেই রাজ্যের উপকূলের তিন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় যশের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। বাংলাদেশ, বাংলা-ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে  নিষেধ করা হয়েছে।

5/8
*১২০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনার উপকূল এলাকা এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার উপরের অংশে। ৮০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।

6/8
*২৫ মে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া-তে। কলকাতায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

7/8
*২৬ মে বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া,  পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, নদিয়াতে। এদিন বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

8/8
*পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।