'সব ঠিক আছে...', সাংসদ হচ্ছেন নিশ্চিত! রাজ্যসভার প্রার্থী মনোনয়নের 'স্ক্রুটিনি' পর্ব শেষে কী বললেন রাজীব কুমার?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rajiv Kumar Rajya Sabha 2026: রাজ্যসভার প্রার্থী মনোনয়নের 'স্ক্রুটিনি' পর্ব শেষ, শুক্রবার মুখ খুলেই কী বললেন প্রাক্তন ডিজি রাজীব কুমার? এদিন স্ক্রুটিনিতে হাজির ছিলেন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। এদিন সবচেয়ে বেশি আগ্রহ ছিল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে ঘিরে।
advertisement
advertisement
যেহেতু কোনও নির্বাচন হচ্ছে না, আগামী ৯ মার্চ এঁদের প্রত্যেকের হাতেই শংসাপত্র তুলে দেওয়া হবে। এবার রাজ্যসভার ভোটের প্রার্থী নির্বাচনে বড় চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের পক্ষে মনোনয়ন জমা দেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। তৃণমূলের পক্ষে চারজন এবং বিজেপির পক্ষে একজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজীব কুমার এর আগে বৃহস্পতিবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, "এটি একটি বড় দায়িত্ব এবং বড় সম্মানের বিষয়। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এটি অত্যন্ত বড় দায়িত্ব। আমি মাদার টেরিজাকে উদ্ধৃত করে একটি কথা আবার বলতে চাই: "আমি জানি ঈশ্বর আমাকে এমন কোনও দায়িত্ব দেবেন না যা আমি সামলাতে পারব না।"








