advertisement

IMD Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, ফের বৃষ্টি বাংলার একাধিক জেলায়! শীত উধাও! বড় আপডেট

Last Updated:
IMD Weather Update: বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামীকাল ভারী বৃষ্টি ওড়িশার দক্ষিণ উপকূলে। তার প্রভাব পড়বে বাংলায়।
1/6
ঠান্ডা উধাও হয়ে এবার ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। বড়দিনে কেমন থাকবে শীত? আবহাওয়া আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।

2/6
★মঙ্গলে দক্ষিণে বৃষ্টি। বুধবার বড়দিনে দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঘন কুয়াশা, দক্ষিণেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে বড়দিনে থাকবে উষ্ণতার ছোঁয়া। স্বাভাবিকের উপরেই পারদ ঘোরাফেরা করবে।

3/6
★পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শুক্রবার। উত্তর পশ্চিমের অবাধ হাওয়া না আসায় আগামী তিন চার দিন একই রকম থাকবে রাজ্যের তাপমাত্রা। বর্ষ শেষের আগে পারা পতনের সম্ভাবনা কম। জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস।

4/6
★বড়দিনের আগেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামীকাল ভারী বৃষ্টি ওড়িশার দক্ষিণ উপকূলে। তার প্রভাব পড়বে বাংলায়। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দু-এক পশলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশের সম্ভাবনা।

5/6
★দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বড়দিনে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

6/6
★কলকাতায় আপাতত তিন চার দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। কাল মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস।