advertisement

US Israel Iran Situation: পরমাণু চুক্তি সই করতে রাজি ইরান! শুধু একটাই শর্ত আমেরিকার কাছে, মন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা ইরানের

Last Updated:
ইরানের মন্ত্রীর বক্তব্য সামনে আসতে এ বিষয়ে ব্যাখ্যা এসেছে ইরানের তরফে৷ রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা IRNA জানিয়েছে , উপ-বিদেশমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চির এই বিবৃতি তাঁদের পারমাণবিক চুক্তি নিয়ে ‘আমেরিকার সঙ্গে পূর্ববর্তী আলোচনার’ সঙ্গে সম্পর্কিত। বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে নয়৷
1/8
ক্রমশ জটিল হচ্ছে মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি৷ আজ ষষ্ঠ দিন৷ একদিকে হিরোশিমা বোমার চেয়েও ২০গুণ বেশি শক্তিশালী বোমা ডুমস ডে-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করছে আমেরিকা৷ অন্যদিকে, ভারত মহাসাগরের দিকে এগোচ্ছে ইরানের দ্বিতীয় রণতরী৷ গত শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে কমপক্ষ ১০০০ জন ইরানীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

2/8
তাহলে কোন দিকে এগোচ্ছে মধ্য প্রাচ্যের পরিস্থিতি? আরও কি রক্তক্ষয়? আরও বোমা, আরও ড্রোন?নাকি এবার কোনও সমঝোতার পথে আসতে চাইছে দু’পক্ষ? কারণ, আমেরিকার মিসাইলের ভাঁড়াড়ে রেশনিং করা শুরু হয়েছে ইতিমধ্যেই৷ ইরান অবশ্য গালফ এলাকার মার্কিন বেস লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে৷ গত বুধারই কাতারের আল উদেইদ ঘাঁটিতে মিসাইল হামলা করে আমেরিকার এই এলাকায় থাকা সবচেয়ে বড় রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান৷ এখন মধ্যপ্রাচ্যের আকাশে ‘কার্যত’ অন্ধ আমেরিকা৷

3/8
এর মাঝেই আন্তর্জাতিক সংবাদমাধ্যেম সানে এসেছে একটি খবর৷ শোনা যাচ্ছে, নিজেদের ‘নিউক্লিয়ার প্রোগ্রাম’ স্থগিত করতে অর্থাৎ, পারমাণবিক চুক্তি করতে রাজি হবে ইরান৷ শুধু রয়েছে একটি শর্ত৷ কী সেই শর্ত?
এর মাঝেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সামনে এসেছে একটি খবর৷ শোনা যাচ্ছে, নিজেদের ‘নিউক্লিয়ার প্রোগ্রাম’ স্থগিত করতে অর্থাৎ, পারমাণবিক চুক্তি করতে রাজি হবে ইরান৷ শুধু রয়েছে একটি শর্ত৷ কী সেই শর্ত?
advertisement
4/8
 ইরানের উপ বিদেশমন্ত্রী মাজিদ তখত-রাভাঞ্চি জানিয়েছেন, আমেরিকা যদি তাঁদের সামনে ‘সন্তোষজনক কোনও বিকল্প  প্রস্তাব’ রাখতে পারে, সে ক্ষেত্রে তাঁরা পরমাণু প্রকল্প স্থগিত করতে পারেন৷

5/8
স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘আমেরিকায় যদি সন্তোষজনক কোনও প্রস্তাব সামনে রাখে তাহলে অবশ্যই ইরান পারমাণবিক চুক্তি স্থগিত করতে প্রস্তুত’৷

6/8
গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সংক্রান্ত মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে ব্যাকচ্যানেলে আলোচনা ব্যর্থ হওয়ার পরে আমেরিকা এবং ইজরায়েল যৌথ ভাবে ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ লঞ্চ করে৷ যে অভিযানে মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনেই৷ ইরান দাবি করেছে, দু’পক্ষের মধ্যে আলোচনা চলছিল৷ কিন্তু, সিদ্ধান্ত গ্রহণের আগেই হামলা চালিয়েছে আমেরিকা৷

7/8
অন্যদিকে, আমেরিকা দাবি করছে, মধ্য এশিয়া যাতে আন্তর্জাতিক ক্ষেত্রেল নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয় হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করাই  ইরানের সঙ্গে তাদের পারমাণবিক চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য৷ ট্রাম্প সরকার দাবি করেছে, ইরানের বিরুদ্ধে এই হামলার সিদ্ধান্ত তাঁর প্রাথমিক বিকল্প ছিল না৷ দীর্ঘদিন ধরে কূটনৈতিক ক্ষেত্রে অসফলতার ফসলই এই হামলা৷ ট্রাম্পের দাবি, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে নিজেদের পরিকল্পনা পূরণ করে ফেলে, তাহলে তা গোটা পৃথিবীর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে৷

8/8