advertisement

Muhammad Yunus News: 'কাজ' শেষ! কোথায় গেলেন মুহাম্মদ ইউনূস? এবার কী করবেন জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা? চমকে উঠবেন শুনে

Last Updated:
Muhammad Yunus News: ২০২৪ সালে গণবিক্ষোভের কারণে পতন হয়েছিল শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন আওয়ামী লিগ (Awami League) সরকারের।
1/7
বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে জিতে ক্ষমতায় বসছে বিএনপি। বিরোধী আসনে বসবে জামাত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নির্বাচন তো হয়ে গেল। এবার কী করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুধু ইউনূস কেন, তাঁর বাকি উপদেষ্টারাও এবার কী করবেন, তা নিয়ে আগ্রহের শেষ নেই।

2/7
২০২৪ সালে গণবিক্ষোভের কারণে পতন হয়েছিল শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন আওয়ামী লিগ (Awami League) সরকারের। তার পরে সে দেশে ক্ষমতায় এসেছিল মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকার। এই সরকারে ছিলেন আরও ২০ জন উপদেষ্টা। তবে নির্বাচনের পর তাঁরা কী করবেন? সে কথা জানিয়ে দিলেন অনেকেই।

3/7
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা (advisors) সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর তিনি ফিরবেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাজে। তবে বেশ কিছুদিন বিশ্রামের পরেই মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ে যেতে চান তিনি।

4/7
অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। সঙ্গে তিনি লেখালেখি ও গবেষণাও করতে চান বলেও জানিয়েছেন। ইউনূসের সরকারের বিশেষ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হাসান জানিয়েছেন, কিছুদিনের বিশ্রামের পর, তিনি আবার লেখালেখিতেও ফিরতে চান।

5/7
এছাড়া খাদ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদ পত্রে নিবন্ধ লিখতেন। সেই কাজে তিনি পুনরায় যোগ দিতে চায় বলে জানিয়েছেন। অন্যদিকে নজরুলের মতো লেখালেখিতে ফিরতে চান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

6/7
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, দায়িত্ব শেষ হওয়ার পরে তিনি আপাতত নিজস্বতার সঙ্গেই থাকতে চান। জুলাই আন্দোলনে যুক্ত নারীদের নিয়েও কাজ করতে চান বলেও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, নিজেদের সচিবালয় থেকে জিনিস পত্র গুটিয়ে নিচ্ছেন।

7/7
কিন্তু সকলেরই প্রশ্ন, খোদ ইউনূস কী করবেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাফ জানিয়েছেন, এর পর তিনি ডিজিটাল হেল্‌থকেয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।