advertisement

Adrit-Kaushambi: আর তর সইছে না! অষ্টমঙ্গলা মিটতেই হানিমুনে উড়ে গেলেন আদৃত-কৌশাম্বী... কোথায় চললেন?

Last Updated:
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
1/7
 ৯ মে সাতপাকে বাঁধা পড়েছিলেন আদৃত-কৌশাম্বি। ১১ মে, কলকাতারই এক ক্লাবে রিসেপশন সারেন নবদম্পতি। তাঁদের বিয়েতে ছিল চাঁদের হাট। সমাবেশ হয়েছিল টেলিপাড়ার তারকাদের।

2/7
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
আদৃত-কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খোলেননি। তবে টলিপাড়ায় দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই। গতমাসেই তাঁদের বিয়ের খবর ছড়ায়।
advertisement
3/7
মিঠাই ধারাবাহিক থেকে শুরু হয়েছিল আদৃত-কৌশাম্বির প্রেম। আর গোটা মিঠাই টিমই হাজির হয়েছিলেন এদিন। ছিলেন তন্বী, দাদা ধ্রুব, ঐন্দ্রিলা, সকলেই। তবে ছিলেন না শুধু সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। (ছবি- ইনস্টাগ্রাম)

4/7
সাদা রঙের এম্বেলিশড লেহঙ্গায় তাক লাগান নববধূ কৌশাম্বি। আদৃতের পরনে ছিল সাদা শেরওয়ানি। রিসেপশনে কেকও কাটা হল। একগাল হাসি নিয়ে লেন্সবন্দি হলেন নবদম্পতি।

5/7
থ্রি টিয়ার কেক কেটে একে অপরকে খাওয়ালেন আদৃত-কৌশাম্বি। সাক্ষী থাকল মিঠাই পরিবার থেকে আত্মীয়-পরিজনেরা। মস্ত ব্যাঙ্কোয়েটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবারের স্টল। বুফেতে ছিল রকমারি জিভে জল আনা পদ।

6/7
প্রাক্তন সহকর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন আদৃত এবং কৌশাম্বি। আর বিয়ে মিটতেই পাড়ি দেন হানিমুনে।

7/7
ফ্লাইট থেকে রানওয়ের একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন নতুন বউ কৌশাম্বী। যদিও কোথায় তাঁদের গন্তব্য, তা প্রকাশ্যে আনেননি তাঁরা। মনে করা হচ্ছে বড় কোনও সারপ্রাইজ রয়েছে ভক্তদের জন্য।