advertisement

Parambrata-Piya-Srijit: বন্ধু পরমের বিয়ে হয়ে গেল অবশেষে! উচ্ছ্বসিত সৃজিত, রসিকতা করেই একী বলে ফেললেন

Last Updated:
ঘোরয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন পিয়া চক্রবর্ত্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়৷ তাঁদের বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত টলিপাড়া। বন্ধুর বিয়ের ছবি দেখেই খুশি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।
1/8
টলিপাড়ায় ফের বিয়ের সানাই৷ বিয়ের মরশুমে এবার ব্যাচেলর তকমা ঘোচালেন টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়৷ ঘোরয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করে বিয়ে সারলেন পিয়া চক্রবর্ত্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়৷

2/8
সমাজকর্মী তথা গায়িকা পিয়ার আর একটি পরিচয় হল তিনি সুরকার ও গায়ক অনুপম রায়ের স্ত্রী। তবে তিনি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

3/8
ডিভোর্সের ২ বছর যেতে না যেতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধলেন পিয়া। অনুপম ও তাঁর বিচ্ছেদ ঘোষণা করার পরেই তৃতীয় ব্যক্তি হিসাবে উঠে এসেছিল পরমব্রতর নাম।

4/8
অবশেষে সেই জল্পনায় শিলমোহর। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সোমবার দুপুরে পরমব্রতর যোধপুর পার্কের বাড়িতে আইনি ভাবে রেজিস্ট্রি করে বিয়ে করলেন পরম-পিয়া।

5/8
তবে পুরো বিষয়টা তাঁরা গোপনেই রাখতে চেয়েছিলেন। কিন্তু সোমবার সকালে সেই খবর ফাঁস হয়ে যায়। সন্ধ্যায় তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

6/8
তাঁদের বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত টলিপাড়া। বন্ধুর বিয়ের ছবি দেখেই খুশি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্বভাবসিদ্ধ রসিকতায় পরমব্রত অভিনীত 'হেমলক সোসাইটি'র সূত্র টেনে তিনি কমেন্ট করেন ' ওয়েলকাম টু ওয়েডলক সোসাইটি'।

7/8
তবে শুধু সৃজিতই নয়, টলিউডের আরও অনেক তারকা নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। বিক্রম চট্টোপাধ্যায়, অনিন্দিতা বসু, মনামী ঘোষ, গৌরব চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

8/8
উল্লেখ্য, এর আগে সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে ঘর বেঁধে ছিলেন পিয়া। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের, ২০২১ সালে বিচ্ছেদ হয়।