advertisement

Happy Birthday Vicky Kaushal: ভিকির এই সেরা ৫ ছবির আপনার প্রিয় কোনটি?

Last Updated:
রবিবার, ১৬ মে ৩৩ বছরে পা দিলেন বলিউডের নতুন হার্টথ্রব ভিকি। কেমন কাটছে তাঁর জন্মদিন? ভিকির ভাই সানি কৌশলের (Sunny Kaushal) ইনস্টাগ্রামে ধরা পড়ল জন্মদিন সেলিব্রেশনের এক ঝলক।
1/6
আরও এক বছর যোগ হয়ে গেল ভিকি কৌশলের (Vicky Kaushal) জীবনে। রবিবার, ১৬ মে ৩৩ বছরে পা দিলেন বলিউডের নতুন হার্টথ্রব ভিকি। কেমন কাটছে তাঁর জন্মদিন? ভিকির ভাই সানি কৌশলের (Sunny Kaushal) ইনস্টাগ্রামে ধরা পড়ল জন্মদিন সেলিব্রেশনের এক ঝলক। ইনস্টাগ্রামে সানি ভিকির কেক কাটার ছবি শেয়ার করেছেন। কালো হুডি পরে কেকে সামনে হাসিমুখে দেখা যাচ্ছে বার্থডে বয়কে। ক্যাপশনে সানি লিখেছেন, 'জন্মদিনের শুভেচ্ছা আমার ভাই'। বাড়িতে একেবারে একান্তে নিজের পরিবারের সঙ্গেই এবারের জন্মদিন কাটাচ্ছেন অভিনেতা।

2/6
৬ বছরের বলিউড কেরিয়ারে একের পর এক ভালো ছবি করেছেন ভিকি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি 'মাসান'। আন্তর্জাতিক মঞ্চে একাধিক পুরস্কার পেয়েছিল তাঁর এই ছবি। ভিকির কাজের দারুণ প্রশংসা করেছিলেন ক্রিটিক্সরা।

3/6
বিয়ে এবং যৌন জীবন নিয়ে করণ জোহরের 'লাস্ট স্টোরিজ'-এ এক বিবাহিত পুরুষের চরিত্রে দেখা গিয়েছিল ভিকিকে। এখানে একেবারে অন্য ধরনের ছকভাঙা ভিকিকে দেখেছিলেন দর্শক। বিপরীতে ছিলেন কিয়ারা আডবানী।

4/6
'রাজি' ভিকির জীবনের অন্যতম সেরা ছবি। মেঘনা গুলজারের পরিচালনায় আলিয়া ভাটের সঙ্গে এই ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন ভিকি। পাকিস্তানি আর্মি অফিসারের ভূমিকায় দর্শকের মন জয় করেছিলেন তিনি।

5/6
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবি করার পরই বলিউডের হার্টথ্রব হয়ে যান ভিকি কৌশল। লিড অভিনেতা হিসেবে বিশাল হিট ছিল তাঁর এই ছবি। তাঁর মুখে 'হাওজ দ্য জোশ' ডায়ালগ অসম্ভব হিট করে গিয়েছে। এটি তাঁর কেরিয়ারের অসম্ভব হিট ছবি।

6/6
রণবীর কাপুরের সঙ্গে 'সঞ্জু' ছবিতে কামলি নামের চরিত্রে জাদু দেখিয়েছেন ভিকি। বিদেশে থাকা এক গুজরাতির চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন ভিকি। কাজের দিক থেকে ভিকি অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ সহকারী পরিচালকের কাজ করেছেন। এরপর অভিনেতা হিসেবে বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। পাইপলাইনে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছেন ভিকির। আগামীতে 'সর্দার উধম সিং', 'শাম বাহাদুর' ও 'মিস্টার লেলে' ছবিতে দেখা যাবে ভিকিকে।