Job Alert: বীরভূমের প্রশাসনিক বিভাগে বহু কর্মী নিয়োগ, ৫৩ শূন্যপদে মোটা অঙ্কের বেতনের চাকরি, রইল আবেদনের খুঁটিনাটি
- Reported by:Souvik Roy
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Alert: বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে চাকরির সুযোগ মিলবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনটি বিভাগে মোট তিনজন আয়ুষ চিকিৎসক, দুই কর্মীর পাশাপাশি ২১ জন পুরুষ ও ২৭ জন মহিলা প্রশিক্ষক নিয়োগ করা হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
*তবে এবার প্রশ্ন আপনি আবেদন করবেন কীভাবে! আবেদনকারীকে সব থেকে প্রথমে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে 'নোটিস' এবং 'রিক্রুটমেন্ট'-এ গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া প্রয়োজনীয় তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট আবেদন মূল্য লেখা রয়েছে। সেই আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১২ ফেব্রুয়ারি। তাহলে আর দেরি না করে আজই আবেদন করে ফেলুন।







