Government Job News: সরকারি চাকরির দারুণ সুযোগ, লোকেশন দার্জিলিং! আবেদন ১০ মার্চ অবধি, এখনই জানুন
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
Government Job News in Darjeeling: দার্জিলিংয়ের সিএমওএইচ কার্যালয় থেকে AYUSH বিভাগের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (DPM) পদে নিয়োগ হবে, রয়েছে সরকারি আরও চাকরির সুবর্ণ সুযোগ। এখনই জেনে আবেদন করুন। সময় হাতে কম...
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পাহাড়ের যুব সমাজের জন্য এ যেন বড় সুযোগের খবর। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দফতরে গ্রুপ বি, সি, ডি পদ থেকে শুরু করে স্বাস্থ্য দফতর ও সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি পরিষেবায় প্রবেশের স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য দার্জিলিং জেলায় একাধিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যার নির্দিষ্ট শেষ তারিখও ঘোষণা করা হয়েছে।
advertisement
প্রথমত, Government of West Bengal-এর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার দফতরের উদ্যোগে SC/ST প্রার্থীদের জন্য ‘যোগ্যশ্রী’ প্রকল্পের আওতায় গ্রুপ বি/সি/ডি পদে প্রবেশের জন্য প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১৩ মার্চ ২০২৬। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি বড় সহায়ক উদ্যোগ বলে মনে করা হচ্ছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এছাড়াও Department of Health & Family Welfare, West Bengal-এর অধীনে সিএমওএইচ দার্জিলিং ও ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, শিলিগুড়ির তরফে ‘Publication of Panel Notice 2025 – SMP, Darjeeling’ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৬। স্বাস্থ্য দফতরে কাজের সুযোগ পেতে আগ্রহীদের জন্য এটি গুরুত্বপূর্ণ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে, দার্জিলিংয়ের সিএমওএইচ কার্যালয় থেকে AYUSH বিভাগের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার (DPM) পদে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। এই পদের জন্য আবেদন করার শেষ দিন ১০ মার্চ ২০২৬। পাশাপাশি উত্তরবঙ্গের যুবকদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে Indian Army। Army Recruiting Office, Siliguri-এর উদ্যোগে রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে, যার শেষ তারিখ ১ এপ্রিল ২০২৬।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
প্রার্থীরা বিস্তারিত তথ্য, যোগ্যতা, শর্তাবলি ও অনলাইনে ফর্ম ফিলাপের সুবিধা পেতে দার্জিলিং জেলার অফিসিয়াল ওয়েবসাইট darjeeling.gov.in-এ গিয়ে ‘Recruitment’ বিভাগে ক্লিক করতে পারেন। পাহাড়ের যুব সমাজের কাছে এই নিয়োগ প্রক্রিয়াগুলি ভবিষ্যতের পথ খুলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য






