advertisement

হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস...! এসে গেল বড় আপডেট! কোন মাইলস্টোন ছুঁল এই ট্রেন? জানুন বিশদে

Last Updated:
বন্দে ভারত স্লিপারের জনপ্রিয়তা দিন দিন উর্ধমুখী। সেমি হাই স্পিড এই বিখ্যাত ট্রেন ভারতে যাত্রীদের জন্য বিমানের অন্যতম বিকল্প হয়ে উঠেছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৭ই জানুয়ারি ২০২৬ হাওড়া এবং কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন, যা ভারতীয় রেলের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক।
1/7

2/7
দূরপাল্লার, রাত্রিকালীন প্রিমিয়াম রেল ভ্রমণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে এই ট্রেন, এমনটাই দাবি ভারতীয় রেলের। উদ্বোধনী যাত্রার পর, ২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া–কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস তার নিয়মিত বাণিজ্যিক পরিষেবা শুরু করেছে গত মাসের শেষে। সেইসঙ্গে দেশের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য সংযোগের এক নতুন যুগের সূচনা করেছে এই ট্রেন।

3/7
২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন (বৃহস্পতিবার ছাড়া) নিয়মিত চলাচল করে। এটি ২৩শে জানুয়ারি থেকে কার্যকরভাবে হাওড়া থেকে ১৮:২০ মিনিটে ছেড়ে পরের দিন ০৮:২০ মিনিটে কামাখ্যায় পৌঁছয়।

4/7
রাত্রিকালীন যাত্রায় যাত্রীদের জন্য উন্নত আরামদায়ক ডিজাইন, অত্যাধুনিক ফিচার সম্বলিত এই ট্রেনটি গতি, নিরাপত্তা এবং আধুনিক সুযোগ-সুবিধার এক চমৎকার সমন্বয়। ট্রেনটি তার যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদহ টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামে।

5/7
উচ্চ স্তরের সময়ানুবর্তিতা বজায় রেখে, ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২২.০১.২০২৬ থেকে ০২.০২.২০২৬ পর্যন্ত গত ১০টি নির্ধারিত দিনে ১০০% সময়ানুবর্তিতার দুর্দান্ত নিদর্শন দেখিয়েছে যা যাত্রীদের কাছেও পাচ্ছে ভূয়সী প্রশংসা।

6/7
এই সময়ের মধ্যে ট্রেনটি প্রতিটি কর্মদিবসে তার ছাড়ার এবং পৌঁছানোর নির্ধারিত সময় কঠোরভাবে মেনে চলেছে। রেল সূত্রে খবর, ধারাবাহিক সময়ানুবর্তিতা কেবল যাত্রীদের আত্মবিশ্বাসই বাড়ায় না, বরং দেশের দূরপাল্লার রাত্রিকালীন ট্রেনে যাত্রী সুরক্ষা সার্বিক ভাবে বাড়িয়ে দেয়।

7/7
বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সফল পরিচালনা এবং দুর্দান্ত সময়ানুবর্তিতা বিশ্বমানের, সময়ানুবর্তী এবং যাত্রী-কেন্দ্রিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতীয় রেলের প্রচেষ্টাকে দৃঢ় করে, বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তঃআঞ্চলিক করিডোরগুলির জন্য গুরুত্বপূর্ণ করে তোলে।