UPI ইউজাররা সাবধান, এখনই বন্ধ করুন এই অপশন, নাহলে খালি হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বিল পেমেন্টকে আরও সহজ করে দিয়েছে UPI Autopay অপশন। এই অপশন চালু রাখলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অ্যাপ নিজেই মাসিক বিল পরিশোধ করে।
advertisement
advertisement
কিন্তু এর সুবিধা যেমন রয়েছে আছে, তেমনই অসুবিধাও রয়েছে। ধরে নেওয়া যাক, গ্রাহক কোনও সার্ভিস বন্ধ করে দিয়েছেন। কিন্তু UPI Autoplay অপশন চালু থাকার কারণে তার জন্যও টাকা কেটে নেওয়া হতে পারে। তখন একগাদা টাকা জলে যাবে। আর বিষয়টা যদি গ্রাহকের মনে না থাকে, তাহলে বিপদ। প্রতি মাসে টাকা কাটতেই থাকবে। ধীরে ধীরে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এ থেকে বাঁচার একটাই উপায়। সেটা হল UPI Autopay মোড ডিঅ্যাক্টিভেট করা।
advertisement
advertisement
এবার গ্রাহকের সামনে দুটি অপশন আসবে ‘পজ’ এবং ‘ডিলিট’।গ্রাহক যদি কিছুদিনের জন্য অর্থাৎ সাময়িকভাবে Autopay বন্ধ রাখতে চান, তাহলে ‘পজ’ অপশনে ক্লিক করতে হবে।আর গ্রাহক যদি Autopay একেবারে বন্ধ করে দিতে চান, তাহলে ক্লিক করতে হবে ‘ডিলিট’ অপশনে।UPI Autopay ডিঅ্যাক্টিভেট করার পর গ্রাহক যে বিলগুলো পরিশোধ করতে চান, সেটা করতে হবে ম্যানুয়ালি।
advertisement
UPI কী এবং এটি কীভাবে কাজ করে: ইউপিআই হল রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তাৎক্ষণিকভাবে টাকা ট্রান্সফার করার সুবিধা পাওয়া যায়। ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এর মূল উদ্দেশ্য হল, গ্রাহককে একটি নিরাপদ এবং সুবিধাজনক প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তাঁরা দ্রুত ব্যাঙ্কিং লেনদেন করতে পারেন।







