Post Office Superhit Scheme: পোস্ট অফিসের ধামাকা স্কিম, প্রতিদিন ৫০ টাকা জমা করে মিলবে ৩৫ লাখ টাকা, দেখে নিন কীভাবে
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Post Office Dhamaka Scheme: আরডি এমন একটা স্কিম, যার বিপরীতে বিনিয়োগকারী ঋণ নিতে পারেন।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
কিন্তু ফিক্সড ডিপোজিট মুদ্রাস্ফীতির সঙ্গে সেই ভাবে দেখলে পাল্লা দিতে পারে না। সুতারাং, কোনও ঝুঁকি ছাড়াই যদি কেউ নিয়মিত বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে বড় তহবিল তৈরি করতে চান, তাহলে বর্তমান সময়ে রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে আরডি অফার করে থাকে। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম আদর্শ। বর্তমানে কেন্দ্র সরকার এই স্কিমে প্রতি বছরে প্রায় ৮% থেকে ৮.৫% হারে সুদ দিচ্ছে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডির ম্যাচিউরিটি ৫ বছরে হয়। কিন্তু, ৩ বছর পরেও এর টাকা তোলা যেতে পারে।। আরডি-র বিশেষত্ব হল, এই স্কিমে কোনও ঝুঁকি নেই, টাকা সম্পূর্ণ নিরাপদে থাকে। ছোট বিনিয়োগকারীদের ক্ষেত্রে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি বিনিয়োগের একটি জনপ্রিয় বিকল্প।
advertisement
advertisement
পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে প্রতিদিন ৫০ টাকা জমা করে ৩৫ লাখ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব। এই স্কিমে ১৯ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী পর্যন্ত সকলেই বিনিয়োগ করতে পারেন। পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিমার অপশনও পাওয়া যায়। প্রতিদিন ৫০ টাকা জমা করলে প্রতি মাসে ১৫০০ টাকা এবং প্রতি বছরে ১৮,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব। এই হিসেবে ২০ বছরে এই স্কিমে প্রায় ৩৫ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।









