advertisement

লকডাউনের মধ্যে দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম...

Last Updated:
রাস্তায় প্রায় কোনও গাড়ি বাস কিছুই চলাচল করছে না ৷ বন্ধ বিমান পরিষেবাও ৷ এর জেরে জ্বালানির চাহিদা অনেকটাই কম ৷
1/4
করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন চলছে ৷ রাস্তায় প্রায় কোনও গাড়ি বাস কিছুই চলাচল করছে না ৷ বন্ধ বিমান পরিষেবাও ৷ এর জেরে জ্বালানির চাহিদা অনেকটাই কম ৷ ১৩ এপ্রিল অথার্ৎ আজ তেল সংস্থাগুলির তরফে তেলের দামে কোনও বদল করা হয়নি ৷ গোটা বিশ্বে করোনা ভাইরাসের জেরে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১৮ বছর এতটা কমেছে ৷ অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় দেশের মার্কেটেও পেট্রোলের দাম কমেছে ৷

2/4
পয়লা এপ্রিল গোটা দেশজুড়ে বিএস৬ ফুয়েলের ব্যবহার চালু হয়ে গিয়েছে ৷ আর ওই দিনেই এই তিন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়েছে ৷ কলকাতায় পেট্রোলের দাম যেখানে ১.০১ টাকা বেড়েছে সেখানে ডিজেলের দাম বেড়েছে ১ টাকা করে ৷ বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১.৫৮ টাকা বেড়ে ৭৩.৫৫ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ ডিজেলের দাম ১.৫৫ টাকা বেড়ে ৬৫.৯৬ টাকা হয়েছে ৷ এছাড়া জয়পুরে ২.২৪ টাকা বেড়ে ৭৫.৫৯ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ২.১৫ টাকা বেড়ে ৬৯.২৮ টাকা প্রতি লিটার হয়েছে ৷ বুঝতে হবে যে পেট্রোলের দাম তেল সংস্থাগুলি করেনি ৷ দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে এই সমস্ত রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট বাড়ানো হয়েছে ৷

3/4
দিল্লিতে এদিন একলিটার পেট্রোলের দাম ৬৯.৫৯ টাকা ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৬২.২৯ টাকা ৷ কলকাতায় পেট্রোলের দাম ৭৩.৩০ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম ৬৫.৬২ টাকা প্রতি লিটারে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ৭৫.৩০ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম ৬৫.২১ টাকা প্রতি লিটারে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭২.২৮ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম লিটার প্রতি ৬৫.৭১ টাকা ৷

4/4
দেশের তিনটি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে ৷ নতুন রেট আপনি তেল সংস্থার ওয়েবসাইট থেকে জানতে পারবেন ৷