Money Making Tips : সুগন্ধ আপনাকে বসাবে টাকার পাহাড়ে ! দেখে নিন কী করে
- Reported by:Nayan Ghosh
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: এই ব্যবসার জন্য প্রয়োজন মার্কেটিং রিসার্চ। শপিংমল, অনলাইনে বিক্রি হবে আপনার প্রোডাক্ট।
ব্যাপক চাহিদা। লাভ দুর্দান্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় প্রয়োজন মানুষের। তাই এই ব্যবসা শুরু করলে পিছন ফিরে তাকাতে হবে না। কথা হচ্ছে বাড়িতে তৈরি সুগন্ধি (Habdmade Perfium) ব্যবসা সম্পর্কে। ১০০ এমএল হ্যান্ডমেড পারফিউম তৈরি করতে খরচ হবে ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু আপনি এগুলি বাজারে ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
কিন্তু কিভাবে বাড়িতে তৈরি করবেন পারফিউম? হ্যান্ডমেড পারফিউমের ব্যবসায়ী চন্দন চক্রবর্তী বলছেন, ভালমানের হ্যান্ডমেড পারফিউম তৈরির ফর্মুলা - ইথাইল অ্যালকোহল ৭৮%, এসেনশিয়াল অয়েল ২০% এবং গ্যালাক্সলাইড ২%। প্রথমে এসেনশিয়াল অয়েল এবং গ্যালাক্সলাইড মেশাতে হবে। তার সঙ্গে মেশাতে হবে ইথাইল অ্যালকোহল। এরপর পুরো মিশ্রণটিকে একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
advertisement
advertisement
তবে এই ব্যবসা শুরু করার আগে আপনি প্রথমে নিজের অথবা খুব পরিচিত সদস্যদের জন্য সুগন্ধি তৈরি করে দেখবেন। এই ব্যবসার জন্য প্রয়োজন মার্কেটিং রিসার্চ। প্রাথমিকভাবে আপনার তৈরি সুগন্ধি বিক্রির জন্য লোকাল কসমেটিক দোকানগুলিতে যোগাযোগ করবেন। তাছাড়া শপিংমলে কাউন্টার এবং অনলাইনে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।









