December Gold Price Prediction: ডিসেম্বরে সোনার দামে হতে পারে বিরাট বদল ! এখন সোনা কিনে ভুল করছেন কি ?
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
December Gold Price Prediction: বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সোনার দামে বড়সড় পরিবর্তন আসতে পারে। এখনই যদি সোনা কেনেন, তা হলে লাভ না লোকসান হবে? সঠিক সিদ্ধান্ত নিতে জেনে নিন বাজারের বর্তমান অবস্থা ও সম্ভাব্য ট্রেন্ড।
মধ্যবিত্তকে সোনা কিনতে হয় বিস্তর হিসেব করে। মধ্যবিত্ত পরিবারে সাধারণত অলঙ্কার হিসেবেই সোনায় বিনিয়োগ করা হয়ে থাকে, বিবাহ বা অন্য কোনও শুভকাজে উপহার দেওয়ার জন্য বা নিজের পরার জন্য। সদ্য পার হয়েছে শয়নী একাদশী, এখন নিদ্রামগ্ন ভগবান বিষ্ণু, আবার চার মাসের মাথায় প্রবোধিনী একাদশীতে যখন জেগে উঠবেন, শুরু হবে বিবাহ এবং অন্য শুভ কাজ। তা বলে বিয়ের গয়না কেনা সেই সময়ের জন্য ফেলে রাখা উচিত হবে না।
advertisement
advertisement
advertisement
দাম কতটা বাড়তে পারে -আইসিআইসিআই ব্যাঙ্ক গ্লোবাল মার্কেটস তার প্রতিবেদনে বলেছে, দেশে সোনার দামের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, যা আগামী সময়ে প্রতি ১০ গ্রামে ৯৬,৫০০ টাকা থেকে ৯৮,৫০০ টাকা থেকে বেড়ে দ্বিতীয়ার্ধে প্রতি ১০ গ্রামে ৯৮,৫০০ টাকা থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
advertisement
সোনায় বিনিয়োগ করা কতটা ঠিক -এখানে, যখন সোনার দাম বেড়ে যায়, তখন এর খুচরো চাহিদা কমে যায়, আমদানিও কমে যায়। মে মাসে ২.৫ বিলিয়ন ডলারের সোনা আমদানি হয়েছে, যেখানে বিগত মাসে এটি ছিল ৩.১ বিলিয়ন ডলার। তবে, ২০২৫ সাল পর্যন্ত, সোনা ২৮ শতাংশ পর্যন্ত দুর্দান্ত রিটার্ন দিয়েছে। এমন পরিস্থিতিতে, সোনায় বিনিয়োগ করা একটি ভাল বিকল্প হতে পারে।
advertisement








