Rahu Transit 2026: বছরের শুরুতেই রাহুর কেরামতি! এপ্রিল মাস পর্যন্ত 'নো টেনশন' এই তিন রাশির! কাদের ঘুরবে ভাগ্যের চাকা? টাকার সাগরে ডুব দেবেন কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Rahu Transit 2026 এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন, নবগ্রহের মধ্যে রাহুকে সবথেকে বেশি শক্তিশালী বলে মনে করা হয়।
মনে করা হয় রাহু যা চায় তাই হয়। তাই রাহু দিতে শুরু করলে কাঙাল থেকে রাজা বানিয়ে দিতে পারে।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন, নবগ্রহের মধ্যে রাহুকে সবথেকে বেশি শক্তিশালী বলে মনে করা হয়।মনে করা হয় রাহু যা চায় তাই হয়। তাই রাহু দিতে শুরু করলে কাঙাল থেকে রাজা বানিয়ে দিতে পারে। এই সময় রাহু কুম্ভ রাশিতে বিরাজ করছে। এবং সে ২ মাস অর্থাৎ ২ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকবে। এই অবস্থায় রাহু ৩ রাশির উপর সদয় হবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলবে রাহু।
advertisement
মিথুন রাশিরাহুর এই অবস্থা মিথুন রাশির ভাগ্য বদলে দিতে পারে। এই সময় রাশির জাতক/জাতিকাদের ভাগ্য অত্যন্ত ভাল থাকবে। এই সময় অধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। বাবার সঙ্গ পাবেন। এই সময় দীর্ঘ কোনও সফরে যেতে পারেন। রাহুর কারণে আপনাকে একাধিক জায়গায় সফর করতে হতে পারে। রাহুর জন্য আপনি আরও চালাক হবেন। এছাড়াও এই সময় আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। একই সময় আপনি পারিবারিক ঝামেলা থেকে মুক্ত হবেন।
advertisement
কন্যা রাশিরাহুর এই অবস্থায় কন্যা রাশির জাতক/জাতিকাদের জীবনে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় গুরুত্বপূর্ণ পরিবর্তন কিছু সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে এই সময় কাজের জন্য বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাঁরা এই সময়ে যেতে পারবেন। এই সময় কন্যা রাশির ভাগ্য দুর্দান্ত যাবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আবার শুরু করতে পারেন। এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও এই সময় আর্থিক দিক ভাল যাবে। আটকে থাকা অর্থ এই সময় ফেরত পাবেন। কেরিয়ারে বড় বদল আসবে। চাকরিতেও বদল আসবে। নতুন ব্যবসাও এই সময় শুরু করতে পারবেন।
advertisement
কুম্ভ রাশিকুম্ভ রাশির জাতকদের জন্য রাহুর এই অবস্থান বড় বদল নিয়ে আসবে। এই গোচর বিশেষ করে লাভবান হবে এই রাশিদের জন্য। ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা, নির্ণয় নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস আরও মজবুত হবে। শনির সাড়েসাতির অন্তিম চরণে থাকা এই রাশির গত বছর যে ধরনের সমস্যার মুখে পড়েছিলেন, সেখান থেকে নিষ্কৃতি পাবেন।
advertisement








