Astrological Tips: মঙ্গলবার দিন ভুলেও করবেন না ‘এই’ কাজ...কপর্দক শূন্য হয়ে যাবেন! তাড়া করবে অভাব, ঘিরে ধরবে অশান্তি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এর পাশাপাশি, এমন কিছু কাজ রয়েছে যা মঙ্গলবার এড়িয়ে চলা উচিত৷ তা না হলে আমাদের জীবনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন কাজগুলো মঙ্গলবার করা উচিত নয়।
advertisement
কথিত আছে যে, আপনার কুণ্ডলীতে যদি মঙ্গল শুভ অবস্থানে থাকে, তাহলে আপনার জীবনে সবকিছুই ঠিকঠাক থাকবে। প্রতিটি কাজ শুভ সুফল ডেকে আনে। জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান ভাল না থাকলে জীবন জটিলতার মধ্যেই কাটে। জীবনে শুভ ফল পেতে মঙ্গলবার উপবাস করা উচিত, সেটা না পারলে অন্তত নিরামিষ খাওয়া উচিত৷ এই দিন মদ্যপান করা একেবারেই উচিত নয়৷ পারলে এই দিন নুন খাওয়াও এড়িয়ে চলুন৷
advertisement
advertisement
মঙ্গলকে দ্বন্দ্ব এবং আগ্রাসনের সাথে যুক্ত বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে, মঙ্গলবার এই সমস্ত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি নেতিবাচক পরিণতির মুখোমুখি হন। মঙ্গলবার কারও কাছ থেকে ধার নেওয়া উচিত নয়৷ মনে করা হয় যে, মঙ্গলবার কারও থেকে ধার নিলে তা শোধ না করার সম্ভাবনা তৈরি হতে পারে৷ যার জেরে সংসারে আসতে পারে কলহ, বিবাদের মতো অশান্তি৷
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার আপনার ভাই, পরিবারের অন্য কোনও সদস্য বা কোনও বন্ধুর সাথে তর্ক করা উচিত নয়। তা না হলে জীবনে দুর্ভাগ্য ঘটার সম্ভাবনা থাকে। মঙ্গলবার শুক্র ও শনিদেব সংক্রান্ত কোনও কাজ এড়িয়ে চলা উচিত। এর পাশাপাশি শুক্র এবং শনি সংক্রান্ত পোশাকও এই দিনে পরা উচিত নয়। এদিন যে কোনও কারণে রাগ করা থেকে বিরত থাকুন। এছাড়াও এই দিনে ঘরোয়া কলহও জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়।
advertisement









