Daily Horoscope: রাশিফল ৯ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
- Reported by:Chirag Daruwalla
- ganeshagrace
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Daily Horoscope, Ajker Rashifal, November 9, 2024 By Chirag Daruwalla: নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
advertisement
মেষ রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন ভরপুর আত্মবিশ্বাস থাকবে। উদ্দেশ্য পূরণের জন্য মনোবল এবং অনুপ্রেরণা পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে, তবে ভয় পেলে চলবে না; কঠোর পরিশ্রম সাফল্যের দিকে নিয়ে যাবে। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে দেখলে, আলোচনার পথ খোলা রাখা উচিত। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রেখে চললে সম্পর্কের ভিত আরও মজবুত হবে। মনের কথা খুলে বলার ক্ষেত্রে কোনওরকম দ্বিধা রাখা উচিত নয়। এটা সম্পর্ককে আরও গভীর করবে। শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য এনার্জি যোগাবে। আর্থিক দিক থেকে দেখলে, বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনীয় খরচে রাশ টানতে হবে। সামগ্রিকভাবে এই দিনটি ইতিবাচকতা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ হবে। ইতিবাচক চিন্তার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুভ রঙ: গাঢ় সবুজ, শুভ সংখ্যা: ৫
advertisement
বৃষ রাশি: শ্রী গণেশ বলছেন, ইতিবাচক শক্তিতে পূর্ণ দিন হতে চলেছে। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা সফল হবে। পারিবারিক সম্পর্কও মজবুত হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। আর্থিক অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বিনিয়োগ করা হয়ে থাকে। যাইহোক, খরচ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতে আরও ভাল সিদ্ধান্ত নেওয়া যায়। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, মানসিক উদ্বেগ থাকতে পারে। ধ্যান বা যোগব্যায়ামে মনকে শান্ত রাখে, কাজে আরও বেশি মনোযোগ দেওয়া যায়। সৃজনশীলতা এই দিন তুঙ্গে থাকবে, তাই নতুন কাজ শুরু করার এটাই উপযুক্ত সময়। মনের কথা খুলে বলা এবং চিন্তাভাবনা ভাগ করে নেওয়া উচিত। সামগ্রিকভাবে এই দিন আনন্দে কাটবে বলে আশা করা যায়, যা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ১
advertisement
মিথুন রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা। বর্তমান পরিস্থিতিতে চিন্তাভাবনা বদলানো প্রয়োজন। নিত্যনতুন আইডিয়ার জন্য মন খোলা রাখতে হবে, তবেই ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বড়সড় পরিবর্তন সম্ভব। বিভিন্ন রকমের কাজের পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় থাকতে হবে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটালে মনে খুশি থাকবে, তবে কথা দিলে তা রক্ষা করা উচিত। মিথুন রাশির জাতক জাতিকারা কমিউনিকেশনে দক্ষ, নিজের সুবিধার জন্য তা ব্যবহার করতে হবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে। নতুন যোগাযোগ তৈরির এটাই সঠিক সময়। নতুন প্রকল্পে কাজ করলে, নিজের মতামত জানানো উচিত। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে। যোগব্যায়াম বা মেডিটেশন করলে শান্তি মিলবে। চিন্তাশক্তি উন্নত করতে চাইলে নেতিবাচকতা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। সামগ্রিকভাবে এই দিন ইতিবাচক শক্তি এবং সম্ভাবনাময় হতে চলেছে। পরিস্থিতি বুঝে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ১০
advertisement
কর্কট রাশি: শ্রী গণেশ বলছেন, আবেগ ও মানসিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সাধ জাগবে। এই দিন নিজের মনের কথা প্রকাশ করা উচিত, এতে সম্পর্ক আরও শক্তিশালী হবে। শরীরের প্রতি বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। সুষম আহার এবং নিয়মিত ব্যায়াম শুধু মানসিক স্বাস্থ্য নয়, শরীরেও ইতিবাচক প্রভাব ফেলে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা করবে উর্ধতন কর্তৃপক্ষ। কিছু নতুন প্রকল্পে কাজের ইচ্ছা জাগতে পারে, নিজের চিন্তাভাবনা জানাতে হবে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কর্মপদ্ধতি জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। এই দিনে আর্থিক দিক থেকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে, বাজেটের বাইরে বেরনো ঠিক হবে না। নিজেকেও কিছুটা সময় নেওয়া দরকার। মেডিটেশন এবং যোগব্যায়াম মনোযোগী ও শান্ত রাখবে। এই দিন নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। শুভ রঙ: কমলা, শুভ সংখ্যা: ৭
advertisement
সিংহ রাশি: শ্রী গণেশ বলছেন, সম্ভাবনাময় দিন হতে চলেছে। আত্মবিশ্বাস বাড়বে। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করার সাহস থাকবে। চিন্তাভাবনা হবে স্বচ্ছ। কথা ফলে যাবে। তাই নিজের ভাবনা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত, তাঁরা অনুপ্রাণিত হবেন, ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক আবহ তৈরি হবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মনে খুশি থাকবে। এই দিন নতুন বন্ধু তৈরি করার এবং পুরনো সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ এনে দিতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার স্বীকৃত মিলবে। তাই নিজের কাজ মন দেওয়া উচিত। কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। সঠিক কর্মপদ্ধতি এবং প্রচেষ্টাই সাফল্য এনে দেবে। স্বাস্থ্যের কথা বললে, এই দিন নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করতে হবে, শারীরিক কার্যকলাপ জরুরি। এটাই এনার্জি যোগাবে। ধ্যান বা যোগব্যায়াম দেবে মানসিক শান্তি। নিজের ক্ষমতা বুঝে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। ইতিবাচক মনোভাব বজায় রেখে কাজ উপভোগ করতে হবে। শুভ রঙ: গোলাপি, শুভ সংখ্যা: ৯
advertisement
কন্যা রাশি: শ্রী গণেশ বলছেন, আশা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ দিন হতে চলেছে। নিজের কাজে আরও সংগঠিত এবং মনোযোগী হবেন কন্যা রাশির জাতক জাতিকারা। সমস্ত পরিকল্পনা সুষ্ঠ ভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে, যা মানসিকভাবে তাজা রাখবে। ব্যবসায় নতুন উদ্যোগ নিয়ে চিন্তাভাবনা করার আদর্শ সময়। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা উচিত। চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পেলে চলবে না। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ রয়েছে, আর্থিক বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিলে উপকার মিলতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, লাইফস্টাইল বদলানোর কথা ভাবা উচিত। নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য মন এবং শরীর ভাল রাখবে। মানসিক শান্তির জন্য ধ্যান বা যোগাসন খুব উপকারী। ঘনিষ্ঠ সম্পর্কে বোঝাপড়া বাড়ানোয় জোর দেওয়া উচিত। একে অপরের সঙ্গে সময় কাটানো এবং চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার এটাই সময়। নিজের উপর বিশ্বাস রেখে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুভ রঙ: সাদা, শুভ সংখ্যা: ১২
advertisement
তুলা রাশি: শ্রী গণেশ বলছেন, এই দিন সন্তুষ্টি ও সম্প্রীতি নিয়ে আসবে। আবেগে রাশ টানতে সক্ষম হবেন তুলা রাশির জাতক জাতিকারা। সামাজিক সম্পর্ক মজবুত হবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগও মিলবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কারণে মনে আনন্দ থাকবে, কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে, নিজের পরিকল্পনাগুলিকে একটু বিস্তারিতভাবে দেখা উচিত। কঠোর পরিশ্রমের সুফল মিলবে, তবে তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। চিন্তাভাবনায় স্বচ্ছতা থাকবে, যা সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, এই দিন এনার্জির কমতি থাকবে না। নিয়মিত ব্যায়াম এবং সুষম আহার শারীরিক শক্তি যোগাবে। মেডিটেশন দেবে মানসিক শান্তি। এই দিনটি ইতিবাচক অভিজ্ঞতা হবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে, কোনও ইতিবাচক সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। শুভ রঙ: আকাশি নীল, শুভ সংখ্যা: ৪
advertisement
বৃশ্চিক রাশি: শ্রী গণেশ বলছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিন নতুন উদ্যম পাবেন। মানসিক শক্তি এবং আবেগ বড় সুযোগ এনে দিতে চলেছে। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে, এতে মনোবল বাড়বে। অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে, এটাকে কাজে লাগিয়ে চারপাশের পরিস্থিতি আরও ভালভাবে বুঝতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বিশেষ করে কর্মক্ষেত্রে। সৃজনশীলতাও তুঙ্গে থাকবে। শিল্প, লেখালিখি বা সঙ্গীতে আগ্রহ থাকলে এই দিন নতুন কিছু করার পরামর্শ দেওয়া হচ্ছে। চিন্তাভাবনা গভীর এবং বুদ্ধিদীপ্ত হবে, যা কাজে নতুনত্ব এনে দেবে। তবে খেয়াল রাখতে হবে, আবেগে রাশ টানাটাও এই দিন গুরুত্বপূর্ণ। কিছু পরিস্থিতি চাপের মধ্যে ফেলে দিতে পারে। ধৈর্য এবং প্রজ্ঞা দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। ব্যায়াম এবং মানসিক শান্তির জন্য কিছুটা সময় বের করা উচিত। এটি শুধু শক্তি যোগাবে তাই নয়, সামগ্রিক ভারসাম্যও বজায় রাখবে। শুভ রঙ: হলুদ, শুভ সংখ্যা: ১১
advertisement
ধনু রাশি: শ্রী গণেশ বলছেন, উদ্দীপনা এবং নতুন সম্ভাবনায় পূর্ণ দিন হতে চলেছে। সামাজিক সম্পর্ক মজবুত হবে। নতুন বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। নিজের ধ্যানধারণা স্পষ্ট ভাবে প্রকাশ করতে পারবেন ধনু রাশির জাতক জাতিকারা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে নতুন অনুপ্রেরণা মিলবে। নতুন শখ বা আগ্রহের উপর কাজ করার এটাই আদর্শ সময়, যা মানসিক শান্তি দিতে পারে। আর্থিক দিক থেকেও অনুকূল সময়, তবে বাজেট মেনেই চলা উচিত। এই দিনে আশপাশের মানুষকে সাহায্য করাও গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফলে বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, ব্যায়াম এবং ধ্যান এনার্জির স্তরকে উপরে নিয়ে যেতে পারে। স্বপ্ন পূরণ করতে চাইলে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে! শুভ রঙ: মেরুন, শুভ সংখ্যা: ২
advertisement
মকর রাশি: শ্রী গণেশ বলছেন, মকর রাশির জাতক জাতিকাদের এই দিন নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। চিন্তাচেতনার উন্নতির এটাই সময়, যার হাত ধরে সীমা টপকে যাওয়ার সাহস মিলবে। কর্মক্ষেত্রে প্রচেষ্টা ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে, তবে ধৈর্য ধরতে হবে। কথার ভুল ব্যাখ্যা হতে পারে, সতর্ক থাকা বাঞ্ছনীয়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। প্রিয়জনের সঙ্গে কাটানো সময় সুখ ও তৃপ্তি দেবে। স্বাস্থ্যের দিক থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। মাথায় রাখতে হবে, প্রতিটি চ্যালেঞ্জ নতুন সুযোগের দিকে নিয়ে যায়, তাই লক্ষ্যের প্রতি সৎ, ইতিবাচক এবং নিবেদিতপ্রাণ থাকতে হবে। এটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়। শুভ রঙ: ৬, শুভ সংখ্যা: কালো
advertisement
কুম্ভ রাশি: শ্রী গণেশ বলছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন নতুন সুযোগ এবং সম্ভাবনায় পূর্ণ হতে চলেছে। সৃজনশীলতা এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। নিজের ধ্যানধারণা ভাগ করে নেওয়ার সুযোগ মিলবে, এই ক্ষেত্রে দ্বিধা করা উচিত হবে না। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। মনের কথা খোলাখুলি প্রকাশ করতে হবে, এতে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের দিক থেকে সতর্কতা প্রয়োজন। নিজের জন্যও কিছুটা সময় বের করা উচিত। একটু হাঁটাহাঁটি বা ধ্যান মানসিক শান্তি এনে দেবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, কোথাও বিনিয়োগ করার আগে দশবার ভাবনাচিন্তা করা উচিত। সব ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার এটাই সময়; কারণ এই দিন ইতিবাচকতা এবং অনুপ্রেরণা নিয়ে এসেছে। শুভ রঙ: নেভি ব্লু, শুভ সংখ্যা: ৮
advertisement
মীন রাশি: শ্রী গণেশ বলছেন, মীন রাশির জাতক জাতিকাদের জন্য এটা বিশেষ দিন। যেখানে নিজের ধ্যানধারণার প্রতি মনোযোগ দিতে হবে। সংবেদনশীলতা এবং আবেগ ভাগ করে নেওয়ার এটাই সময়। কাছের মানুষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চললে সম্পর্ক আরও শক্তিশালী হবে। মাথা খাটিয়ে কাজ করা উচিত, মনের কথাও শুনতে হবে। কর্মক্ষেত্রে নতুন কোনও প্রকল্প বা আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ আসতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মনোভাব জানানো উচিত। সৃজনশীলতা বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে দেখলে, ধ্যান এবং যোগব্যায়াম মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করতে পারে। নিজেকে সময় দেওয়া উচিত। সামগ্রিকভাবে, এই দিন ভারসাম্য এবং সুখ নিয়ে আসবে। ইচ্ছা এবং চাহিদা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। ইতিবাচকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। শুভ রঙ: সবুজ, শুভ সংখ্যা: ৩ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )











