advertisement

Lost Phone Recovery: সখের ফোন হারিয়ে গেছে? আর চিন্তা নেই, পুলিশের 'খোঁজ' ফিরিয়ে দেবে আপনার মোবাইল

Last Updated:

West Midnapore News: নিজের টাকায় কেনা প্রিয় ফোন হারিয়ে গেছে? চিন্তা কিসের? এবার মুশকিল আসান করছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। 'খোঁজ' এর মাধ্যমে মোবাইল ফোনে খুঁজে দিচ্ছে জেলা পুলিশ।

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন কয়েকজন
হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন কয়েকজন
মেদিনীপুর: নিজের টাকায় কেনা প্রিয় ফোন হারিয়ে গেছে? চিন্তা কিসের? এবার মুশকিল আসান করছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। ‘খোঁজ’ এর মাধ্যমে মোবাইল ফোনে খুঁজে দিচ্ছে জেলা পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধারের জন্য খোলা হয়েছে বিশেষ সেলও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘খোঁজ’ নামক বিশেষ এপ্লিকেশনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই জেলার বেশ কিছু থানা থেকে আসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ উদ্ধার করেছে হারিয়ে যাওয়া কিছু মোবাইল ফোন। ফিরিয়ে দেওয়া হয়েছে গ্রাহকদের হাতে।
মোবাইল হারিয়ে গেলে কীভাবে ‘খোঁজ’ অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আবেদন করতে পারবে আবেদনকারীরা? প্রথমত গুগল থেকে খোঁজ এর www.wmdppolicekhoj.co.in ওয়েবসাইটে গিয়ে Report Lost Mobile অপশনে যেতে হবে। সেখানে প্রথমে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা এবং নিজের সচিত্র পরিচয় পত্র আপলোড করতে হবে। এরপর মোবাইলের বিবরণ দিতে হবে৷ যেমন- কোন কোম্পানির মোবাইল, মোবাইলের রং কী-সহ হারিয়ে যাওয়া মোবাইলের একাধিক তথ্য দিতে হবে। এর পরবর্তীতে কোন জায়গা থেকে মোবাইলটি হারিয়েছে তার বিবরণ দিতে হবে। পাশাপাশি দিতে হবে মোবাইলটি চুরি গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে তারও বিবরণ। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে পুলিশের নির্দিষ্ট দফতরে একটি অভিযোগ জমা পড়বে।
advertisement
advertisement
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, কলকাতা কিংবা মেট্রোপলিটন সিটি এলাকায় মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে বিশেষ  দপ্তর থেকে সেই চুরি যাওয়া জিনিসের খোঁজ শুরু করা হয়। তবে শহর কিংবা শহরতলি অথবা গ্রাম এলাকায় মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে তার খোঁজার কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই মুশকিল আসান করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মোবাইলের রং, মডেল এবং আই ই এম আই নম্বরের ভিত্তিতে মোবাইলের লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করা হয় হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইলগুলি। প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জমা পড়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানায়। অবশেষে সেই মোবাইল পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল ফোনের মালিকদের হাতে। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি ফোন মালিকরা। জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Lost Phone Recovery: সখের ফোন হারিয়ে গেছে? আর চিন্তা নেই, পুলিশের 'খোঁজ' ফিরিয়ে দেবে আপনার মোবাইল
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement