advertisement

Jhargram News: ছিল নার্সিংহোমের সিসিটিভি! তাও ডাস্টবিনের পাশ থেকে শিশুভ্রূণ উদ্ধার

Last Updated:

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তবে নার্সিংহোমের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিশুভ্রূণ উদ্ধার ঝাড়গ্রাম শহরে 
শিশুভ্রূণ উদ্ধার ঝাড়গ্রাম শহরে 
#ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমের পাশের একটি আবর্জনার ভ্যাটের পাশে শুক্রবার একটি শিশুভ্রূণ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় মানুষেরা খবর দেয় ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ পৌঁছে শিশুভ্রূণটি উদ্ধার করে।
একটি বেসরকারি নার্সিংহোমের পাশের ডাস্টবিনের কাছ থেকে ভ্রূণটি উদ্ধার হয়। রাতের অন্ধকারে কে বা কারা এই শিশুভ্রূণটি ফেলে দিয়ে গিয়েছে, নাকি এর পেছনে পাশে থাকা নার্সিংহোমের যোগ রয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তবে নার্সিংহোমের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
advertisement
advertisement
নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরাটি কালী পূজার জন্য কয়েকদিন বন্ধ ছিল, তাই সিসিটিভি ক্যামেরার কোন ফুটেজ পাওয়া যাচ্ছে না। আর এখানেই প্রশ্ন উঠছে। স্থানীয় মানুষেরা কেউ কেউ বলছেন বাইরে অন্যত্র পাচার করতে না পেরে সিসিটিভি বন্ধ করে এখানেই ফেলে দেওয়া হয়েছে শিশুভ্রূণটিকে। তবে এবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এলাকার মানুষদের কাছ থেকে জানা যায়, এই নার্সিংহোমের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিলো। এখানে যে নিয়মিত অস্ত্রোপচার হয় তা স্বীকার করেছে নার্সিংহোম কতৃপক্ষ। তবে এই শিশুভ্রূণ উদ্ধারের ঘটনায় তারা যুক্ত নয়। কে বা কারা করেছে তা তারা জানেন না বলেই ক্যামেরার সামনে জানিয়েছেন। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
শিশুভ্রূণ হত্যা অপরাধ হলেও আড়ালে আবডালে যে প্রায়শই অমানবিক মানুষেরা এই অপরাধ করে চলেছেন, তা বলাই বাহুল্য।
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: ছিল নার্সিংহোমের সিসিটিভি! তাও ডাস্টবিনের পাশ থেকে শিশুভ্রূণ উদ্ধার
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement