advertisement

Paschim Medinipur: রাস্তা মেরামতের দাবিতে অভিনব অবরোধ পড়ুয়াদের! জানুন...

Last Updated:

কাঁচা-মাটির রাস্তা। অল্প বৃষ্টিতেই হয় বেহাল দশা। স্কুল পৌঁছতে দেরী হয় ওদের। কাদায় সাইকেলের চাকা আটকে যায়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : কাঁচা-মাটির রাস্তা। অল্প বৃষ্টিতেই হয় বেহাল দশা। স্কুল পৌঁছতে দেরী হয় ওদের। কাদায় সাইকেলের চাকা আটকে যায়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা ও কাঁটা দরজা এলাকার ঘটনা।  স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের দাসপুর নিজনাড়াজোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাণকৃষ্ণ হাই স্কুলের ছাত্র ছাত্রীদের স্কুলের যাতায়াতের গ্রাম লাগোয়া গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার অবস্থা একেবারেই বেহাল। কাঁচা মাটির রাস্তা হওয়ায় অল্প বৃষ্টিতে রাস্তা কাদায় পরিণত হয়। ফলে স্কুল পড়ুয়া থেকে সাধারন মানুষকে ঐ রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে পড়তে হয় বিপাকে।
প্রায়শই কাদায় আটকে পড়ে সাইকেলের চাকা, মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। ফলে চরম সমস্যার মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় ঐ মাটির কাঁচা রাস্তা দিয়ে। সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হওয়ার কারণে গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও মেরামত হয়নি। অবশেষে শেষমেশ রাস্তা মেরামতের দাবিতে \"সবুজ সাথী\" প্রকল্পে পাওয়া সাইকেল রাস্তায় ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ শালবনীতে হাতির হামলায় মৃত্যু এক যুবকের, ক্ষুব্ধ গ্রামবাসীরা!
তাদের দাবি, যতক্ষন না সরকারী আধিকারিক এসে তাদের অবিলম্বে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি না দেন, ততক্ষন রাস্তা অবরোধ চলবে।অন্যদিকে এবিষয়ে দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া জানান, একসঙ্গে তো সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে বিষয়টি আমরা প্রশাসনের গোচরে নিয়ে এসেছি। আশা করছি যত দ্রুত সম্ভব ঐ রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহন করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: রাস্তা মেরামতের দাবিতে অভিনব অবরোধ পড়ুয়াদের! জানুন...
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement