advertisement

Tragic Death: ভরদুপুরে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু মেদিনীপুর শহরের বাসিন্দার। গ্রামীণ এলাকায় গবাদি পশুরও মৃত্যু হল

Last Updated:

শুক্রবার সকাল থেকে চলা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে

News 18 লোকাল
News 18 লোকাল
#পশ্চিম মেদিনীপুর- এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার ভরদুপুরে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্গত, ৫ নং শিরোমণি অঞ্চলের স্রোতের ডাঙার কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সুশান্ত দাস। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকায়। ঘটনার পর কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর নাগাদ সুশান্ত দাস নামের ওই ব্যক্তি সাইকেলে করে কোনো কাজে যাচ্ছিলেন মেদিনীপুর সদর ব্লকের ৫ নং শিরোমণি অঞ্চলের স্রোতের ডাঙ্গা এলাকার দিকে। হঠাৎ দুপুর বারোটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় হঠাৎই বাজ পড়লে ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। বৃষ্টি থামার পর এলাকার লোকেরা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। অন্যদিকে, শুক্রবার সকাল থেকে চলা এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দুর্যোগে গবাদিপশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাজ পড়ে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকায় ২-৩ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
advertisement
Partha Mukherjee
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Tragic Death: ভরদুপুরে বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু মেদিনীপুর শহরের বাসিন্দার। গ্রামীণ এলাকায় গবাদি পশুরও মৃত্যু হল
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement