advertisement

দই খেয়ে কাত! অসুস্থ খোদ স্বাস্থ্য অধিকর্তাও, হাসপাতালে ভর্তি দলে দলে

Last Updated:

দই খেয়ে একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা

দই খেয়ে কাত! অসুস্থ খোদ স্বাস্থ্য অধিকর্তাও, হাসপাতালে ভর্তি দলে দলে
দই খেয়ে কাত! অসুস্থ খোদ স্বাস্থ্য অধিকর্তাও, হাসপাতালে ভর্তি দলে দলে
চন্দ্রকোনা: পেটে খেলে পিঠে সয়। তবে পেটে খেলে পেটে সইতেও না পারে। মিষ্টি দোকানে দই খেয়ে একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি একাধিক জন। খোদ স্বাস্থ্য আধিকারিককেও দই খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায় একটি মিষ্টির দোকানে দই খেয়ে অসুস্থ ওই এলাকার কুড়ি থেকে পঁচিশ জন।
শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতলে ভর্তি হতে হয়েছিল ১৫ জনকে। যদিও রবিবার দুপুরে স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ি হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। সকলেরই বমি পেট খারাপ সহ একাধিক উপসর্গ রয়েছে। এই তালিকায় রয়েছেন শালবনী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা. কৌশিক সিং। চন্দ্রকোনা এলাকার বাসিন্দা ওই চিকিৎসক শুক্রবার দুপুর থেকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তবে আপাতত তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
advertisement
খোদ স্বাস্থ্য আধিকারিককেও দই খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল খোদ স্বাস্থ্য আধিকারিককেও দই খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল
advertisement
অন্যদিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে একই পরিবারের ছয় জন চিকিৎসাধীন আছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, একটি দোকানে দই খেয়ে এলাকায় অনেকেই অসুস্থ হয়েছেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
ইতিমধ্যেই দই এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যে সকলের অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, চন্দ্রকোনার খিরকিবাজার এলাকায়  একটি নামকরা মিষ্টির দোকানে দই কিনে খেয়েছিলেন একাধিক জন। শুক্রবার সকাল থেকেই তাদের নানা উপসর্গ দেখা যায়। আক্রান্তদের মধ্যে শিশু-কিশোর থেকে বয়স্করা রয়েছেন।অসুস্থ ওই চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার দই কিনে বাড়ির সকলেই খেয়েছিলেন। পরে ডিউটিতে যোগ দেওয়ার পর নানান উপসর্গ দেখা যায়।তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
দই খেয়ে কাত! অসুস্থ খোদ স্বাস্থ্য অধিকর্তাও, হাসপাতালে ভর্তি দলে দলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement