advertisement

West Medinipur News: মশা তাড়াতে জ্বেলেছিলেন ডিমের ট্রে, সেই আগুনেই সর্বস্ব হারালেন প্রতিবন্ধী

Last Updated:

প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও এক ব্যক্তির দোকানের সামনে ট্রাই সাইকেলেই ঘুমোচ্ছিলেন তিনি। মশা তাড়ানোর জন্য ট্রাই সাইকেলের নিচে ডিমের ট্রে জ্বালিয়েছিলেন। কিন্তু সেই আগুন‌ই তাঁর জীবনে কাল হয়ে এল।

+
title=

পশ্চিম মেদিনীপুর: পা এবং হাত সম্পূর্ণভাবে অকেজো। ট্রাই সাইকেলে করে কোনরকমে এদিক-ওদিকে যেতেন স্বপন সানা। কিন্তু মশা তাড়ানোর জন্য জ্বালানো ডিমের ট্রে তাঁর জীবনে ডেকে আনল চরম বিপর্যয়। ঘুমোনোর সময় আগুন লেগে তাঁর সেই একমাত্র সম্বল ট্রাই সাইকেলটি পুড়ে ছাই হয়ে গেল।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। এখানেই থাকেন প্রতিবন্ধী স্বপন সানার। ছোট থেকেই তিনি চলাফেরা করতে পারেন না। প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও এক ব্যক্তির দোকানের সামনে ট্রাই সাইকেলেই ঘুমোচ্ছিলেন তিনি। মশা তাড়ানোর জন্য ট্রাই সাইকেলের নিচে ডিমের ট্রে জ্বালিয়েছিলেন। কিন্তু সেই আগুন‌ই তাঁর জীবনে কাল হয়ে এল। জ্বলন্ত ডিমের ট্রে থেকে আগুন ধরে গিয়ে ভস্মীভূত হল ট্রাই সাইকেলটি। একটুর জন্য বেঁচে গিয়েছেন স্বপন সানা।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে চন্দ্রকোনা- ব্লকের বালা গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখানকার‌ই বড়বালা গ্রামে জন্ম স্বপন সানার। হঠাৎই বুধবার ভোরে তাঁর ট্রাই সাইকেলে আগুন ধরে যায়। তবে স্বপন সানা প্রাণে বেঁচে গেলেও তাঁর পায়ের কিছুটা অংশ পুড়ে যায়। তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। তাঁরাই উদ্ধার করে ওই ব্যক্তিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এদিকে শেষ সম্বলটুকু আগুনের পুড়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ঐ প্রতিবন্ধী ব্যক্তি।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: মশা তাড়াতে জ্বেলেছিলেন ডিমের ট্রে, সেই আগুনেই সর্বস্ব হারালেন প্রতিবন্ধী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement