advertisement

West Medinipur News: সিভিক ভলেন্টিয়ারের বাইক চুরি করতে এসে ঠাঁই হল শ্রীঘরে

Last Updated:

এক সিভিক ভলেন্টিয়ারের বাইক চুরি করতে এসেছিল সে। কিন্তু কার্যসিদ্ধির আগেই হাসপাতাল চত্বরে থাকা লোকজনের কাছে ধরা পড়ে যায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পশ্চিম মেদিনীপুর: এসেছিল বাইক চুরি করতে, কিন্তু ঠাঁই হল শ্রীঘরে! ডেবরায় ধৃত বাইক চোরের কাছ থেকে উদ্ধার হল একাধিক বাইকের চাবি।
বাইক চুরি করতে এসে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় হাতে নাতে ধরা পড়ল চোর। ঘটনাটি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের। সেখানে নজরদারির দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের বাইক চুরি করতে এসেছিল সে। কিন্তু কার্যসিদ্ধির আগেই হাসপাতাল চত্বরে থাকা লোকজনের কাছে ধরা পড়ে যায়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি হাওড়ার শ্যামপুরে৷ পুলিশের জেরায় ধৃত স্বীকার করেছে, সে ডেবরায় এর আগেও বেশ কিছু বাইক চুরি করেছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, হেলমেট, একাধিক বাইকের চাবি উদ্ধার হয়েছে।
advertisement
তবে এই বাইক চোর কিছুটা বোকামি করে ধরা পড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। সে একটি চাবি নিয়ে একাধিক বাইকের লক খোলার চেষ্টা করছিল। যা আশেপাশের মানুষের নজরে আসতে সন্দেহ হয়। তারপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে আসে।‌ এদিকে ডেবরা হরিমতি হাইস্কুলের মাঠ থেকেও একটি বাইক চুরির হয়েছে। ওই ঘটনার সঙ্গে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে ধৃত চোরের কোন‌ও সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
দ্বিগবিজয় মাহালি
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সিভিক ভলেন্টিয়ারের বাইক চুরি করতে এসে ঠাঁই হল শ্রীঘরে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement