advertisement

Indian Railways: ফের সামনে এল ভারতীয় রেলের মানবিক মুখ! চলন্ত ট্রেনের কামরায় কন্যা সন্তান প্রসব পরিযায়ী শ্রমিকের গৃহবধূর!

Last Updated:

চলন্ত ট্রেনের কামরায় কন্যাসন্তান প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকেলে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে। রেল পুলিশের তৎপরতায় মা ও সদ্যোজাতকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শঙ্কর রাই, পশ্চিম মেদিনীপুর: চলন্ত ট্রেনের কামরায় কন্যাসন্তান প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকেলে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে। রেল পুলিশের তৎপরতায় মা ও সদ্যোজাতকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।
​পুলিশ সূত্রে খবর, অসমের দারাঙ জেলার ডালগাঁওয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানে কাজ করেন। প্রসবের সময় এগিয়ে আসায় গত ৩ মার্চ তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির প্রসব বেদনা শুরু হয়। সহযাত্রী মহিলাদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই তিনি সন্তানের জন্ম দেন।
advertisement
​খবর পেয়ে টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়। সেখান থেকে প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাহারুল জানান, চিকিৎসকরা এই সপ্তাহে প্রসবের দিন দিয়েছিলেন। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন। রেলের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে ওই পরিবার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Indian Railways: ফের সামনে এল ভারতীয় রেলের মানবিক মুখ! চলন্ত ট্রেনের কামরায় কন্যা সন্তান প্রসব পরিযায়ী শ্রমিকের গৃহবধূর!
Next Article
advertisement
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
  • যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement