advertisement

West Bengal SIR Final Voter List: বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ও তাঁর নবতিপর মা চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’!

Last Updated:

West Bengal SIR Final Voter List: প্রথমে কাজল শেখ এবং তাঁর বৃদ্ধা মাকে SIR এর নোটিশ, এরপরে এইদিন চূড়ান্ত ভোটার তালিকায় দুইজনের নামের পাশে ' তুঙ্গে তরজা

কাজল শেখ 
কাজল শেখ 
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং ৯০ বছর বয়সি তাঁর মা সাদেকা বিবিকে Special Intensive Revision (SIR) নোটিস দেওয়া হয়েছিল চলতি মাসের জানুয়ারি মাসে। এই প্রক্রিয়ায় কিছু ভোটারের নাম নিয়ে অসঙ্গতি যেমন নিজের নামের বানান ভুল, বাবার নামে ভুল, বা অন্যান্য তথ্যগত অমিল দেখা গেলে শুনানির নোটিস পাঠানো হয়।
কাজল শেখ নিজে প্রথমে নোটিস পেয়েছিলেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, যেখানে আগামি ২৮ জানুয়ারি নানুরের ব্লক অফিসে নথি নিয়ে হাজিরা দিতে হয়। এর পর তাঁর ৯০ বছর বয়সি মা সাদেকা বিবিকেও একই ধরনের SIR শুনানির নোটিস দেওয়া হয়। কাজল শেখ নিজে SIR নিয়ে বিভিন্ন সময়ে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন বৈধ ভোটারের নাম যেন না কাটা হয়।
advertisement
এরপরই আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই তালিকায় মোট ৭ কোটির বেশি ভোটারের নাম রয়েছে। ডিএম এবং বিডিও অফিসে হার্ড কপি পৌঁছে গিয়েছে।
advertisement
আরও পড়ুন : চূড়ান্ত তালিকায় তাঁর স্বামীর এবং নিজের নামই বিচারাধীন! আতঙ্কিত দেগঙ্গার বিএলও
সেখান থেকে ব্লকভিত্তিক যে সমস্ত বিএলও-রা রয়েছেন তাদের মাধ্যমে বুথে বুথে তালিকা টাঙানো হয়েছে। তবে এই দিনে এই চূড়ান্ত ভোটার তালিকায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তাঁর মা সাদেক বিবির নামের পাশে Under Adjudication অর্থাৎ ‘বিচারাধীন’ রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal SIR Final Voter List: বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ও তাঁর নবতিপর মা চূড়ান্ত ভোটার তালিকায় ‘বিচারাধীন’!
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement