advertisement

West Bengal News: তিস্তার ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ, প্রাণ চলে গেল এক যুবকের! ভয়ঙ্কর কাণ্ড উত্তরবঙ্গে

Last Updated:

West Bengal News: জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ তিস্তার চরে ফায়ারিং রেঞ্জ থেকে সংগ্রহ করা একটি অবিস্ফোরিত মর্টার শেল পোড়াতে গেলে সেটি হঠাৎ বিস্ফোরিত হয়।

মর্টার শেল বিস্ফোরণ (প্রতীকী চিত্র)
মর্টার শেল বিস্ফোরণ (প্রতীকী চিত্র)
রকি চৌধূরী, মালবাজার: বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত যুবকের নাম রওনাক চৌধুরী, বয়স ১৭। সে বাগরা কোট গ্রাম পঞ্চায়েতের সরুগাও বস্তির বাসিন্দা বলে সূত্রের খবর।
জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ তিস্তার চরে ফায়ারিং রেঞ্জ থেকে সংগ্রহ করা একটি অবিস্ফোরিত মর্টার শেল পোড়াতে গেলে সেটি হঠাৎ বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
এদিকে, বাবাকে খুন করার হুমকি দিয়ে গত কয়েকমাস ধরে দশম শ্রেণীর এক ছাত্রীর উপর শারীরিক অত্যাচার, শেষমেশ ওই ছাত্রী আত্মহত্যা করলেন। ওই ছাত্রীকে জোর পূর্বক গোয়ালঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার পর লজ্জায় আত্মহত্যা করলেন ওই ছাত্রী। পরিবারের দাবি, একবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টার পর সুস্থ হয়ে ফের দ্বিতীয়বার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার পরাশপুর গ্রামে। নন্দিনী মণ্ডল নামে ওই ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে স্কুলে যাওয়ার সময় উত্যক্ত করত এলাকার এক যুবক।
advertisement
advertisement
এলাকার এক যুবক জোর পূর্বক গত মঙ্গলবার ওই ছাত্রীর বাড়ির পাশে গোয়ালঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করছিল। সেই সময় ওই ছাত্রীর বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। হঠাৎ করে ওই ছাত্রীর বাবা সকাল ১১টাই বাড়ি ফিরলে মেয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পান। গোয়াল ঘর থেকে মেয়েকে উদ্ধার করার সময় অভিযুক্ত যুবক পালিয়ে যায়। ওই দিনই সন্ধ্যেবেলায় ইঁদুর মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। তাকে তড়িঘড়ি স্থানীয় সারাংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হয়ে তিনদিন পর বাড়িতে ফিরে ফের সকলের অনুপস্থিতিতে গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ওই ছাত্রী।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal News: তিস্তার ফায়ারিং রেঞ্জে মর্টার শেল বিস্ফোরণ, প্রাণ চলে গেল এক যুবকের! ভয়ঙ্কর কাণ্ড উত্তরবঙ্গে
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement