advertisement

SBSTC New Bus: দিঘা, ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া আরও সহজ হল, দুর্গাপুরে একগুচ্ছ নতুন বাসের সূচনা করল এসবিএসটিসি! কোন রুটে কত চলবে, তালিকা দেখুন

Last Updated:

West Bardhaman SBSTC New Bus: দুর্গাপুর থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন কুড়িটি সিএনজি বাসের সূচনা করলেন। নতুন কুড়িটি বাস রাজ্যের গুরুত্বপূর্ণ দশটি রুটে চলবে। পর্যটকদের পোয়াবারো।

দুর্গাপুর থেকে রাজ্যের একাধিক রুটে ২০টি নতুন বাসের সূচনা
দুর্গাপুর থেকে রাজ্যের একাধিক রুটে ২০টি নতুন বাসের সূচনা
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর থেকে চালু হল একগুচ্ছ নতুন সরকারি বাস পরিষেবা। এসবিএসটিসি’র  হাত ধরে নতুন কুড়িটি বাসের সূচনা করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে বাসগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি অনুষ্ঠান থেকে বাসগুলিকে সবুজ পতাকা দেখিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
এসবিএসটিসি’র উদ্যোগে নতুন কুড়িটি সিএনজি বাসের সূচনা করা হয়েছে। এই কুড়িটি বাস রাজ্যের বিভিন্ন দশটি রুটে চলবে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যাতায়াত করা সহজ হয়ে উঠবে মানুষের কাছে। দিঘা অথবা ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন পর্যটকরা। দীর্ঘ পথে আরামদায়ক যাত্রা উপভোগ করতে পারবেন সকলে।
advertisement
advertisement
জানা গিয়েছে, নতুন বাসগুলির মধ্যে চারটি বাস চলাচল করবে ঝাড়গ্রাম থেকে কলকাতার মধ্যে। একটি বাস চলবে কলকাতা থেকে পটাশপুরের মধ্যে। একটি বাস যাবে আসানসোল থেকে ঝিলিমিলি। একটি বাস চলবে বর্ধমান থেকে ঝাড়গ্রাম রুটে। একটি বাস চলবে বর্ধমান – আসানসোল রুটে। একটি বাস চলবে বর্ধমান – বাঁকুড়া রুটে। অন্যদিকে আসানসোল করুণাময়ী মধ্যে চলাচল করবে আরও চারটি নতুন বাস।
advertisement
আরও পড়ুন: বন্ধ নার্সারিতে প্রাণ ফেরানোর মাস্টারপ্ল্যান, মালদহের বেকার যুবক-যুবতীদের জন্য আসছে বিরাট সুখবর! তুঁত পাতায় ফিরবে ভাগ্য
আবার করুনামুখী থেকে একটি বাস চলাচল করবে বাঁকুড়ার মধ্যে। বেলঘড়িয়া থেকে দিঘার মধ্যে নতুন পাঁচটি বাস চলাচল করবে। আর বেলঘড়িয়া থেকে টাকি যাবে আরও একটি বাস। এই নতুন বাসগুলি চালু হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ করা আরও সহজ হবে। অন্যদিকে দিঘা যাওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন পর্যটকরা। আবার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়ার সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গা থেকে যাতায়াত আরও সুগম হবে এসবিএসটির নতুন বাসগুলির ফলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SBSTC New Bus: দিঘা, ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া আরও সহজ হল, দুর্গাপুরে একগুচ্ছ নতুন বাসের সূচনা করল এসবিএসটিসি! কোন রুটে কত চলবে, তালিকা দেখুন
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement