advertisement

Bankura News: দামোদরের বুক থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তিন বোমা, আতঙ্ক রাঙামাটিতে

Last Updated:

পরবর্তী কয়েকদিন ধরে গোটা এলাকা কার্যত পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে ছিল। নদীর ওই অংশে বালি তোলা বন্ধ রাখা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। অবশেষে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে বোমাগুলিকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

+
বিস্ফোরণ

বিস্ফোরণ

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়া জেলার সোনামুখী থানার অধীন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি ফেরিঘাট সংলগ্ন দামোদর নদীগর্ভে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার তিনটি বোমা অবশেষে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকালে সেনার বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রস্তুতির পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাগুলিকে ডিফিউজ করে। এই সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এবং চারদিকে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া। আগাম নিরাপত্তা বলয় তৈরি থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সূত্রপাত হয় গত সোমবার বিকেলে, যখন রাঙ্গামাটি ফেরিঘাটে দামোদর নদ থেকে বালি উত্তোলনের সময় পে-লোডারের খননে আচমকাই উঠে আসে তিনটি ভারি লোহার গোল বস্তু। প্রথমে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে সোনামুখী থানায় খবর দেন। পুলিশ ও রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বোমাগুলিকে বালি দিয়ে ঢেকে নিরাপদ অবস্থায় রাখে। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, এগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এবং সম্ভবত আমেরিকার তৈরি।
advertisement
advertisement
পরবর্তী কয়েকদিন ধরে গোটা এলাকা কার্যত পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে ছিল। নদীর ওই অংশে বালি তোলা বন্ধ রাখা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। অবশেষে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে বোমাগুলিকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে বিশেষ পদ্ধতিতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের মুহূর্তে কয়েক কিলোমিটার এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং স্থানীয়দের ঘরের ভেতরে থাকতে বলা হয়। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, তবে একইসঙ্গে নতুন করে আতঙ্কও তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন, নদীগর্ভে আরও এমন বিস্ফোরক থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, ভবিষ্যতে নদী এলাকায় খননের আগে বিশেষ সমীক্ষা চালান হবে এবং সন্দেহজনক কিছু দেখা গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে। যুদ্ধের প্রায় আট দশক পরেও দামোদরের বুকে লুকিয়ে থাকা এই বিস্ফোরক, যুদ্ধের স্মৃতি কতটা ভয়ংকর হতে পারে তারই প্রমাণ দিল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: দামোদরের বুক থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তিন বোমা, আতঙ্ক রাঙামাটিতে
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement