advertisement

Gangasagar : পাল্টানো হবে কচুবেড়িয়ায় ১ নম্বর জেটিঘাটের পল্টুন, সাগরে বন্ধ বাইক পারাপার! অসুবিধা বাড়বে পরিষেবায়

Last Updated:

Gangasagar : গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় ১ নম্বর জেটিঘাটের পল্টুন পরিবর্তনের কাজের জন্য বন্ধ থাকছে জেটিঘাট। ৬ ই ফেব্রুয়ারি দিনভর এই কাজ চলবে। ফলে বন্ধ থাকবে এই জেটিঘাট। এখান থেকে কোনোরকম যাত্রী ওঠানামা করানো যাবেনা। 

পল্টুন জেটি
পল্টুন জেটি
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক : গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় এক নম্বর জেটিঘাটের পল্টুন পরিবর্তনের কাজের জন্য বন্ধ থাকছে জেটিঘাট। ৬ ফেব্রুয়ারি দিনভর এই কাজ চলবে। ফলে বন্ধ থাকবে এই জেটিঘাট। এখান থেকে কোনোরকম যাত্রী ওঠানামা করানো যাবেনা।
এই কাজ চলার জন্য কচুবেড়িয়া পয়েন্টের ২ নম্বর জেটিঘাট থেকে শুধুমাত্র যাত্রী পরিষেবা দেওয়া হবে। ফলে পরিষেবায় কিছুটা অসুবিধা হতে পারে। বাইক পারাপার সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে।
এই পরিস্থিতিতে যাত্রী সাধারণের পূর্ণ সহযোগিতা চেয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড। তারাই এই পরিবহণের কাজে সঙ্গে যুক্ত। কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনও বাইক পার করা যাবে না সাগরে।
advertisement
advertisement
এবছর গঙ্গাসাগরে বিপুল সংখ্যক পূণ্যার্থী এসেছিল সাগরে। মাঘ মেলাতেও তার রেশ থেকে গিয়েছিল। সেই বিপুল পূণ্যার্থীর চাপ সামলেছিল এই জেটিঘাটগুলি। মেলা শেষ হতেই চাপ কিছুটা কমেছে। ফলে এই সময় পল্টুন পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কাজের জন্য কিছুটা অসুবিধা হলেও ভবিষ্যতে পরিষেবা আরও ভাল পাওয়া যাবে বলে আশাবাদী সকলেই। ইতিমধ্যে এই ঘোষণা নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। বাইক পারাপার বন্ধ থাকায় কিছুটা অসুবিধা হবে।
advertisement
আরও পড়ুন- ক্যানসার চিকিৎসায় আর ছুটতে হবে না কলকাতা! মুর্শিদাবাদেই মিলবে উন্নত পরিষেবা
২ নং জেটিঘাট যাত্রী পারাপার করা হবে। কাকদ্বীপ থেকে যে যাত্রীরা যাবেন তাঁরাও ওখানে নামবেন। যত দ্রুত সম্ভব এই কাজ করা হবে। কাজ শেষ হলেই আবার পরিষেবা স্বাভাবিক করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar : পাল্টানো হবে কচুবেড়িয়ায় ১ নম্বর জেটিঘাটের পল্টুন, সাগরে বন্ধ বাইক পারাপার! অসুবিধা বাড়বে পরিষেবায়
Next Article
advertisement
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
সোনার দাম কি ৭০ হাজারে নামবে? বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন
  • সোনার দাম কি ৭০ হাজারে নামবে?

  • বাজার বিশেষজ্ঞরা কী বলছেন, অবশ্যই জেনে নিন

  • জানলে ভাল লাগবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement