SIR in Bengal: ভোটার তালিকায় পরিবারের নাম থাকলেও নিজের নাম ‘ডিলিট’, চিন্তায় ক্যানিংয়ের রাধারানী
- Published by:Salmali Das
- local18
Last Updated:
SIR-এর পর ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাধারানী দে-র জীবনে নেমে এসেছে নতুন দুশ্চিন্তা। শনিবার প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় দেখা গিয়েছে, তাঁর স্বামী ও দুই সন্তানের নাম থাকলেও তালিকা থেকে বাদ পড়েছে রাধারানীর নিজের নাম।
অনুপ বিশ্বাস, ক্যানিং: ক্যানিংয়ের মাতলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রাধারানী দে-র জীবনে নতুন দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে ভোটার তালিকা প্রকাশের পর। শনিবার প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় দেখা যায়, তাঁর স্বামী ও দুই সন্তানের নাম থাকলেও তালিকা থেকে বাদ পড়েছে রাধারানীর নিজের নাম। এই ঘটনায় চরম উদ্বেগে দিন কাটছে তাঁর।
আরও পড়ুনঃ বাংলায় SSC গ্রুপ সি-র পরীক্ষায় ভিনরাজ্যের চাকরিপ্রার্থীদের ভিড়, বিশৃঙ্খলা এড়াতে কড়া নজরদারি কমিশনের
রাধারানীর দাবি, ২০০২ সাল থেকেই ভোটার তালিকা নিয়ে সমস্যা চলছে। সেই সময় ভাই-বোনদের নাম তালিকায় থাকলেও তাঁর নাম ওঠেনি। পরে শুনানিতে ডাকা হলে তিনি প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন এবং আশ্বাস পান যে সমস্যার সমাধান হবে। কিন্তু সদ্য প্রকাশিত খসড়া তালিকায় আবারও তাঁর নাম ‘ডিলিট’ দেখানো হয়েছে, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
advertisement
তিনি অভিযোগ করছেন, নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর দায় নির্বাচন কমিশনের। তাঁর কথায়, “আমার স্বামী ও ছেলেমেয়ের নাম আছে, অথচ আমার নাম নেই—এটা কীভাবে সম্ভব?”
advertisement
রাধারানীর একটাই আবেদন, ২০২৬ সালের নির্বাচনের আগেই যেন তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাতে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2026 12:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
SIR in Bengal: ভোটার তালিকায় পরিবারের নাম থাকলেও নিজের নাম ‘ডিলিট’, চিন্তায় ক্যানিংয়ের রাধারানী







