advertisement

Sagardighi News: বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ,সাগরদিঘির আমবাগানে পড়ে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চোখ কপালে, উদ্ধার ১৮ টা তাজা বোমা

Last Updated:

কিছুদিন পরেই বিধানসভা ভোট! তার আগে জেলায় জেলায় চড়ছে পারদ! সাগরদিঘি থানার আদিকান্তনগরে একটি আমবাগানে পড়ে ছিল দুটি প্লাস্টিকের বভাগ! সেই ব্যাগ খুলতেই আঁতকে উঠল পুলিশ! ব্যাগের ভিতর ১৮টা তাজা বোমা।

সাগরদিঘিতে বোমা উদ্ধারRepresentative Image
সাগরদিঘিতে বোমা উদ্ধারRepresentative Image
দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ। সাগরদিঘিতে আমবাগানে বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার আদিকান্তনগরে একটি আমবাগানে তল্লাশি চালায় পুলিশ। আমগাছের নীচে, পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দুটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগ থেকে প্রায় ১৮ তাজা বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিক্রিয় করে।
বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাগরদিঘী থানার আদিকান্তনগরে। স্থানীয়দের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে বোমাগুলি মজুত করে রাখা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা মজুত করেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ ও বীরভূমে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদ ও বীরভূমের সীমান্তবর্তী এলাকা থেকে সুতির থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার বীরভূম জেলার দুই বাসিন্দাকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম সুরাজ খান (৩০) এবং আনোয়ার শেখ (৪৪)। সুরাজ খানের বাড়ি বীরভূম জেলার রাজগ্রাম ও আনোয়ার শেখের বাড়ি বীরভূম জেলার আম্বুয়াতে। শুক্রবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের সুতির থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে একটি দল সুতির কাঁদুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। সেই সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে বীরভূমের দিক থেকে মুর্শিদাবাদের আজগরপাড়ার দিকে যাচ্ছিল। সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করে পুলিশ। তল্লাশিতে তাদের কাছ থেকে একটি অগ্নেয়াস্ত্র এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। মোটরসাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ।
advertisement
advertisement
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sagardighi News: বিধানসভা ভোটের আগে চড়ছে পারদ,সাগরদিঘির আমবাগানে পড়ে থাকা ব্যাগ খুলতেই পুলিশের চোখ কপালে, উদ্ধার ১৮ টা তাজা বোমা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement