রাজ্যে স্পেশাল অবজারভার হিসাবে এন কে মিশ্র-কে নিযুক্ত করল নির্বাচন কমিশন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
স্পেশাল অবজারভার হিসাবে এই রাজ্যে অবসরপ্রাপ্ত আইপিএস এন কে শর্মাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন। বেশ কয়েক মাস ধরেই গোটা পশ্চিমবঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী। আর এই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এসে স্পেশাল অবজারভার নিয়োগের কথা জানাল নির্বাচন কমিশন।
কলকাতা: স্পেশাল অবজারভার হিসাবে এই রাজ্যে অবসরপ্রাপ্ত আইপিএস এন কে শর্মাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন। বেশ কয়েক মাস ধরেই গোটা পশ্চিমবঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী। আর এই প্রক্রিয়ার একদম শেষ পর্যায়ে এসে স্পেশাল অবজারভার নিয়োগের কথা জানাল নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই রাজ্যে কতজন অবৈধ ভোটার রয়েছেন। এখনও পর্যন্ত সেই বিষয়ে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের কোনও বৈধ নথি পাওয়া যায়নি। তাই তাদের তালিকায় নাম থাকছে না। তাদের কাছে চিঠিও পৌঁছে যাচ্ছে। সেখানেই লেখা থাকবে কেন তাদের নাম বাতিল হল বা কেন তাদের প্রত্যাখান করা হল। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, ডেটলাইন এর আগেই রাজ্যে শুনানি শেষ। সব জেলাশাসক এর থেকে রিপোর্ট পৌঁছে গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ইতিমধ্যই ১ কোটি ২৩ লাখ ভোটার এর নথি যাচাই হয়ে গেছে। শুনানি-এর নোটিস জেনারেট হয়েছিল ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫। জানা গিয়েছে, ৩ লক্ষ ৫৫ হাজার ৬৭৯ ভোটার কে এখনও নোটিস দেওয়া যায়নি।যাদের নোটিস দেওয়া হয়েছিল তাদের সবার শুনানি শেষ করা হয়েছে বলে খবর।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 13, 2026 11:16 PM IST









