advertisement

World Skill Challenge 2026: ওয়ার্ল্ড স্কিল চ্যালেঞ্জে পুরুলিয়ার জয়জয়কার, দাপট দেখল গোটা দেশ! এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় জেলার ৩ পড়ুয়া

Last Updated:

World Skill Challenge 2026: ৯-১০ বছরের পড়ুয়ারা যেভাবে আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরে জেলার নাম উজ্জ্বল করতে চলেছে তাতে গর্বিত সকলে।

+
ওয়ার্ল্ড

ওয়ার্ল্ড স্কিল চ্যালেঞ্জ ২০২৬

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ পড়াশোনা হোক বা খেলাধূলা কোনও অংশেই পিছিয়ে নেই জঙ্গলমহল। ওয়ার্ল্ড স্কিল চ্যালেঞ্জে অংশগ্রহণ করে জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করল পুরুলিয়ার পড়ুয়ারা। ‌এবার আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরতে চলেছে তাঁরা।
পুরুলিয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা সম্প্রতি ওয়ার্ল্ড স্কিল চ্যালেঞ্জে অংশগ্রহণ করে। তাঁদের প্রোজেক্ট ছিল ড্রোন পাইটিং। এই প্রজেক্টের জেলাস্তরীয় রাউন্ড কলকাতায় হয়েছিল। সেখানে তাঁরা উত্তীর্ণ হয়ে জাতীয় স্তরে পৌঁছয়। জাতীয় স্তরের রাউন্ড হয় দিল্লিতে। ‌সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে এবার আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার জন্য নিজেদের তৈরি করছে জেলার এই খুদেরা। ‌
advertisement
আরও পড়ুনঃ জয়নগরের গ্রামের প্রায় ২০ বছরের যন্ত্রণার অবসান! বিধায়কের ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে প্রথম পাকা রাস্তা, এলাকা জুড়ে খুশির হাওয়া
কৃতীদের নাম আয়ুষ চক্রবর্তী, সেখ সাদিদ শাহজাদ ও মোহাম্মদ আরুশ।‌ তিনজনেরই বয়স ৯-১০ বছরের মধ্যে। এই বিষয়ে ল্যাব ইনচার্জ সন্দীপন দত্ত বলেন, এই খুদে পড়ুয়ারা যেভাবে নিজেদের প্রোজেক্ট সফল করার জন্য চেষ্টা করছে তা প্রশংসনীয়। তাঁরা যে ড্রোন বানিয়েছে, তাতে নিজেরাই জিপিএস সিস্টেম বসিয়েছে। এতে খুব সহজেই ড্রোনের অবস্থান বোঝা যাবে। বিদ্যালয় থেকে এই প্রথম কেউ আন্তর্জাতিক স্তরে নিজেদের উপস্থাপিত করতে চলেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়।
advertisement
advertisement
এই বিষয়ে আপ্লুত খুদে পড়ুয়ারাও। এই বয়সেই আন্তর্জাতিক স্তরে নিজেদের উপস্থাপিত করতে পারা তাঁদের কাছে অনেক বড় পাওনা। বিদ্যালয়ের কাছ থেকে সমস্ত দিক থেকেই সহযোগিতা পেয়েছে বলে জানিয়েছে তাঁরা। ‌
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, পুরুলিয়ার বুকে প্রথমবার এআই-এর মাধ্যমে পঠন-পাঠনের সুযোগ মিলছে এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে, যা জেলার ছেলেমেয়েদের শিক্ষার মান আরও উন্নত করছে। একইভাবে এই বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে জেলার যে কোনও প্রান্তের যোগ্য পড়ুয়া নিঃশুল্ক পঠন-পাঠনের সুযোগ পাবে। এবার এই বিদ্যালয়ের পড়ুয়ারাই যেভাবে আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরে জেলার নাম উজ্জ্বল করতে চলেছে তাতে গর্বিত গোটা জঙ্গলমহলবাসী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
World Skill Challenge 2026: ওয়ার্ল্ড স্কিল চ্যালেঞ্জে পুরুলিয়ার জয়জয়কার, দাপট দেখল গোটা দেশ! এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় জেলার ৩ পড়ুয়া
Next Article
advertisement
ISF First Candidate List: নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ সিদ্দিকী
নন্দীগ্রামে কাকে প্রার্থী করল ISF? বামদের সঙ্গে জোটে জট? নিজের বক্তব্য় জানিয়ে দিলেন নওশাদ
  • নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম ও মুরারইতে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ

  • উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফ-এর

  • ভাঙড়ে প্রার্থী নওশাদ সিদ্দিকী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement