advertisement

Purulia News: স্কুলের দেওয়াল নাকি পাঠ্যবই! অভিনব মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে খুদেরা, মানবাজারের বিদ্যালয় নজর কাড়ছে সবার

Last Updated:

Purulia News: সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধরনেও অনেক বদল এসেছে। পুরুলিয়ার স্কুলেও দেখা গেল সেই ছবি। নতুন মডেলের মাধ্যমে পড়ুয়াদের কাছে পড়াশোনা আনন্দদায়ক ও আগ্রহজনক হয়ে উঠছে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার স্কুলের দেওয়ালই যেন আস্ত পাঠ্যবই

মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বিদ্যালয়ের দেওয়ালই যেন পাঠ্যবই। শুনে কিছুটা অবাক লাগলেও পুরুলিয়াতেই রয়েছে এমন একটি প্রাথমিক বিদ্যালয়। এক অভিনব ভাবনা নিয়ে পড়ুয়াদের পাঠদান করছে পুরুলিয়ার মানবাজার সরস্বতী শিক্ষা সদন বিদ্যালয়। খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে দেওয়ালে রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বর্ণপরিচয় থেকে এবিসিডি। সেই সঙ্গেই রয়েছে নানা শিক্ষামূলক রঙিন লেখা ও ছবি, যা দেখে উৎসাহিত হচ্ছেন পড়ুয়ারা।
এই অভিনব উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের কাছে পড়াশোনা আনন্দদায়ক ও আগ্রহজনক হয়ে উঠছে। ‌তাঁরা রীতিমতো ভিড় করে দেওয়াল লিখনের এই পাঠ গ্রহণ করছেন। এতে পড়ুয়াদের কাছে লেখাপড়াও সহজ হয়ে উঠছে। আনন্দের সঙ্গে তাঁরা পড়াশোনা করছে।
আরও পড়ুনঃ ১০ টাকায় ২০ লিটার! নগেন্দ্রপুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ জল, কতদিন চলবে জানুন
এই বিষয়ে মৃত্যুঞ্জয় রজক ও প্রতিমা দত্ত নামে দুই অভিভাবক বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে খুবই ভাল একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। তাঁরা আনন্দের সঙ্গে পড়াশোনা করছে। সব মিলিয়ে, বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।
advertisement
advertisement
ডিজিটালের এই যুগে দাঁড়িয়ে ছকে বাঁধা পড়াশোনার বাইরে বেরোতে চাইছেন শিক্ষকেরা। পড়ুয়াদের কাছে লেখাপড়া যাতে আনন্দময় হয়ে ওঠে সেই কারণে বিভিন্ন সময়েই শিক্ষকদের অভিনব উদ্যোগ নিতে দেখা যায়। এবার যেমন দেওয়াল-পাঠের মাধ্যমে পড়ুয়াদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াচ্ছে মানবাজারে সরস্বতী শিক্ষা সদন বিদ্যালয়। অভিনব মডেলে পাঠদান চলছে এই বিদ্যালয়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি বিদ্যালয়ের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আগ্রহ লক্ষ্য করা যায়। সেখানে দাঁড়িয়ে মানবাজারের এই বিদ্যালয় অভিনব ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। আগামীদিনে এই বিদ্যালয় একটি মডেল স্কুল হয়ে উঠবে, এমনটাই আশা সকলের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: স্কুলের দেওয়াল নাকি পাঠ্যবই! অভিনব মডেলে খেলার ছলে পড়াশোনা শিখছে খুদেরা, মানবাজারের বিদ্যালয় নজর কাড়ছে সবার
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২ এপ্রিল, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement