advertisement

Purulia News: মিটতে চলেছে ঝালদার জলের সমস্যা! সুবর্ণরেখা জল প্রকল্প নিয়ে মন ভাল করা আপডেট দিলেন পুরপ্রধান, আশায় বুক বাঁধছে শহরবাসী

Last Updated:

Purulia News: পুরুলিয়ার ঝালদায় জলের অসুবিধা আজকের নয়। দীর্ঘদিন ধরে এই সমস্যায় জেরবার সাধারণ মানুষ। এই আবহে সুবর্ণরেখা জল প্রকল্পের নয়া আপডেটে আশার আলো দেখছেন অনেকে।

+
সুবর্ণরেখা

সুবর্ণরেখা জল প্রকল্প

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ দীর্ঘ অপেক্ষার পর সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ বাস্তবে রূপায়িত হচ্ছে। গতি দেখে আশার আলো দেখছে পুরুলিয়ার ঝালদাবাসী। এই জল প্রকল্প তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল। ঝালদা পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ১৯ কোটি ৯ লক্ষ ৭০ হাজার টাকার দরপত্রে কাজের বরাত পেয়েছে একটি সংস্থা।
‘অম্রুত ২’ প্রকল্পে রাজ্য সরকারের মোট বরাদ্দ ৪০ কোটির কিছু বেশি। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। ট্যাঙ্কার তৈরির কাজও অনেকখানি এগিয়েছে। এই জল প্রকল্পের কাজের অগ্রগতিতে অনেকটাই স্বস্তি পাচ্ছে ঝালদা শহরবাসী।
আরও পড়ুনঃ জঞ্জালের জ্বালা থেকে বেলদার মুক্তি! এবার বর্জ্য থেকেই হাতে আসবে মুনাফা, পঞ্চায়েতের উদ্যোগে ১ কোটির প্রকল্প
এই বিষয়ে ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল বলেন, সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ ধীরে ধীরে অনেকটাই এগিয়েছে। আশা রাখা যাচ্ছে, ২০২৬ সালের মধ্যে সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এই জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ঝালদা শহরের বহু মানুষ উপকৃত হবেন। ফলে স্বাভাবিকভাবেই তাঁরা খুশি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, পুরুলিয়ার এক গুরুত্বপূর্ণ মহকুমা ঝালদা। তবে এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতিদিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জল সংগ্রহ করতে হয় শহরের বহু মানুষকে। বছরের পর বছর কেটে গেলেও সুবর্ণরেখা জল প্রকল্প বাস্তবায়িত হয়নি। তবে এবার সুবর্ণরেখা জল প্রকল্পের কাজ এগোতেই আশায় বুক বেঁধেছে ঝালদাবাসী। এই জল প্রকল্পের কাজ সম্পন্ন হলে অগুনতি মানুষ উপকৃত হবেন। দূর হবে তাঁদের দীর্ঘদিনের জলকষ্ট।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: মিটতে চলেছে ঝালদার জলের সমস্যা! সুবর্ণরেখা জল প্রকল্প নিয়ে মন ভাল করা আপডেট দিলেন পুরপ্রধান, আশায় বুক বাঁধছে শহরবাসী
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৭ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৭ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • মঙ্গলবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement