advertisement

অবসর নিয়েও বসে নেই শিক্ষক! আঞ্চলিক সাহিত্যকে পুষ্ট করতে অঙ্কের মাস্টারমশাই লিখে চলেছেন একের পর এক বই!

Last Updated:

থামেনি সৃষ্টির পথ—অবসরপ্রাপ্ত শিক্ষক আজ আঞ্চলিক সাহিত্য রক্ষার সৈনিক। পূর্ব মেদিনীপুরের এগরার অবসরপ্রাপ্ত শিক্ষক বীর কুমার শী কীভাবে আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতিকে বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন জানুন। থামেনি সৃষ্টির পথ। অবসরপ্রাপ্ত শিক্ষক আজ আঞ্চলিক সাহিত্য রক্ষার সৈনিক।

+
বীর

বীর কুমার শী 

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি, কিন্তু অবসরের পরে বসে না থেকে কলমই হয়ে উঠেছে তাঁর শক্তি। আঞ্চলিক সাহিত্যকে পুষ্ট করতে লিখে চলেছেন একের পর এক গ্রন্থ। পূর্ব মেদিনীপুর জেলার এগরার অবসরপ্রাপ্ত শিক্ষক বীর কুমার শী। অবসরের পর আজও সমানভাবে সক্রিয়। দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তেঁতুলিয়া ষড়রং এন.এন. হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বহু বছর। ২০২২ সালে সেই পদ থেকেই অবসর গ্রহণ করেন। তবে অবসর তাঁর জীবনের গতি থামাতে পারেনি। বরং নতুনভাবে শুরু হয়েছে তাঁর সাহিত্যযাত্রা।
advertisement
ছাত্রজীবন থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী। গণিত বিভাগের ছাত্র। স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করে শিক্ষকতায় যোগ দেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিয়মানুবর্তী ও নিষ্ঠাবান। ছাত্রদের কাছে ছিলেন প্রিয় শিক্ষক। ক্লাসে তিনি সহজ ভাষায় কঠিন বিষয় বুঝিয়ে দিতেন। কিন্তু শুধু পড়ানোতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই শুরু হয় তাঁর লেখালেখি। গল্প, কবিতা ও প্রবন্ধ লেখার মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করতেন। সেই অভ্যাসই ধীরে ধীরে হয়ে ওঠে তাঁর নেশা।
advertisement
শিক্ষকতার ব্যস্ততার মধ্যেও তিনি সাহিত্যচর্চা চালিয়ে গিয়েছেন। অবসর গ্রহণের পর সেই চর্চা আরও গতি পেয়েছে। এখন তিনি নিয়মিত লিখছেন। বিশেষ করে আঞ্চলিক সাহিত্যকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর আগ্রহ বেশি। নিজের এলাকা এগরার ইতিহাস, সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্য নিয়ে তিনি কাজ করছেন। তাঁর লেখা বইগুলির মধ্যে রয়েছে ‘এগরা থানার সাহিত্যচর্চার ক্রমবিকাশ ও ভাষা বৈচিত্র্য’, ‘এগরা হট্টনগর মন্দিরের ইতিকথা’, ‘এগরা মহকুমার পর্যটন চিত্রের হালহকিকৎ’ এবং ‘মহাবিশ্রা ৩.৫ দূরে’। প্রতিটি বইতেই স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি।
advertisement
বীর কুমার শীর এই প্রচেষ্টা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। নতুন প্রজন্মও তাঁর লেখা থেকে নিজেদের শিকড় সম্পর্কে জানতে পারছে। তিনি মনে করেন, আঞ্চলিক সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের গবেষণামূলক কাজ আরও বাড়াতে হবে। তাই তিনি এখনও লিখে চলেছেন নিরলসভাবে। তাঁর কলম থামার নয়। অবসর জীবনে থেকেও তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। শিক্ষক থেকে সাহিত্যিক—এই যাত্রাই তাঁকে করেছে আলাদা ও অনন্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
অবসর নিয়েও বসে নেই শিক্ষক! আঞ্চলিক সাহিত্যকে পুষ্ট করতে অঙ্কের মাস্টারমশাই লিখে চলেছেন একের পর এক বই!
Next Article
advertisement
Bankura News: পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
পেট্রোলের উপর কমেছে শুল্ক, এদিকে পেট্রল পাম্পে নাজেহাল অবস্থা... জেলায় জেলায় এ কী ছবি?
  • হাতে গোনা কয়েকটি পাম্প খোলা

  • বাঁকুড়া শহর জুড়ে পেট্রোলের সঙ্কট

  • তিনটি পেট্রোল পাম্পে একই চিত্র

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement