advertisement

Mihidana-Sitabhog: রান্নার গ্যাসের চরম আকাল, ১২০ বছর পর প্রথমবার বন্ধ হল বর্ধমানের সীতাভোগ-মিহিদানা

Last Updated:

Mihidana-Sitabhog: ১২০ বছর পর প্রথমবার বন্ধ হল বর্ধমানের সীতাভোগ মিহিদানা৷ গতকাল শেষ তৈরি হয়েছে৷ আবার কবে তৈরি করা যাবে তা বুঝে উঠতে পারছেন না বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা৷

বন্ধ হল বর্ধমানের সীতাভোগ মিহিদানা
বন্ধ হল বর্ধমানের সীতাভোগ মিহিদানা
বর্ধমান: রান্নার গ্যাসের চরম আকাল৷ একশো কুড়ি বছর পর উৎপাদন বন্ধ রাজআমলের মিষ্টি বর্ধমানের ঐতিহ্যবাহী সীতাভোগ মিহিদানার৷
গতকাল শেষ তৈরি হয়েছে৷ আবার কবে তৈরি করা যাবে তা বুঝে উঠতে পারছেন না বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা৷ তাঁরা বলছেন, সীতাভোগ মিহিদানার জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়।
আরও পড়ুন-আর মাত্র ৪ দিন…! ১৫ মার্চ থেকে ভয়ঙ্কর দুঃসময় শুরু, সূর্যের গোচরে কপাল পুড়বে ৫ রাশির, কেরিয়ার-স্বাস্থ্যে বাড়বে ঝুঁকি
গ্যাসের আকালে তাঁদের রসগোল্লা-সহ এই দুই মিষ্টি তৈরি বন্ধ রাখতে হচ্ছে। ১৯০৫ সালে বড়লাট লর্ড কার্জন বর্ধমান রাজবাড়িতে এলে তাঁর জন্য তৈরি করানো হয় সীতাভোগ মিহিদানা৷
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনির…! রেবতী নক্ষত্রে আসলেই দুঃসময় শুরু, ৪ রাশিকে কঠোর শাস্তি দেবেন গ্রহরাজ, জীবন ছারখার
তারপর থেকেই তার জয়যাত্রা শুরু৷ জিআই তকমা পাওয়ার পর এখন এই দুই মিষ্টি বিদেশেও পাড়ি দিচ্ছে। সেই মিষ্টির উৎপাদন আপাতত বন্ধ হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Mihidana-Sitabhog: রান্নার গ্যাসের চরম আকাল, ১২০ বছর পর প্রথমবার বন্ধ হল বর্ধমানের সীতাভোগ-মিহিদানা
Next Article
advertisement
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিন তেন্ডুলকরকে কেউ কখনও আটকায় না, এর পিছনে আসল কারণ কী?
  • এয়ারপোর্টে ধোনির চেকিং হয় কিন্তু সচিনের হয় না !

  • এর পিছনে আসল কারণ কী?

  • নিয়ম আলাদা কেন সচিনের ক্ষেত্রে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement