advertisement

East Bardhaman News: কাটোয়ার পর এবার কালনা! বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে সন্ত্রাসের ছায়া! এবার উদ্ধার বোমা তৈরির মশলা

Last Updated:

কাটোয়ার পর এবার কালনা মহকুমাতেও উদ্ধার হল বোমা তৈরির মশলা। বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় বারবার বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। 

কালনা 
কালনা 
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়ার পর এবার কালনা মহকুমাতেও উদ্ধার হল বোমা তৈরির মশলা। বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় বারবার বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। অল্প সময়ের ব্যবধানে দুই মহকুমায় বিপুল পরিমাণ বোমার মশলা উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ও সম্ভাব্য নাশকতার আশঙ্কা নিয়ে।কয়েকদিন আগেই কাটোয়ার গাঙ্গুলীডাঙ্গা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাসিন্দা ৫৭ বছরের আনার শেখকে। পুলিশের অনুমান, বিহার থেকে ওই বিস্ফোরক সামগ্রী এনে কাটোয়া এলাকায় পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছিল সে। ধৃতকে কাটোয়া আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।এরই মধ্যে ফের বিস্ফোরক উদ্ধারের ঘটনা সামনে এল কালনা মহকুমার পূর্বস্থলীতে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে পূর্বস্থলী থানার পুলিশ বেনাকর মোড় এলাকা থেকে সাহাবিল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি পূর্বস্থলীর ছাতনি এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ কেজিরও বেশি বোমা তৈরির মশলা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এত পরিমাণ বিস্ফোরক নিয়ে অভিযুক্ত কোথায় যাচ্ছিল এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কালনা আদালতে পাঠানো হয়েছে।অল্প সময়ের ব্যবধানে কাটোয়া ও কালনা মহকুমায় বোমা তৈরির মশলা উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিধানসভা ভোটের আগে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কাটোয়ার পর এবার কালনা! বিধানসভা ভোটের আগে পূর্ব বর্ধমানে সন্ত্রাসের ছায়া! এবার উদ্ধার বোমা তৈরির মশলা
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement