advertisement

East Medinipur News: ১ টাকা পারিশ্রমিক থেকে যাত্রা মঞ্চের শীর্ষ নায়িকা! আজ স্মৃতির আড়ালে, কোথায় হারিয়ে গেলেন সেই নায়িকা?

Last Updated:

East Medinipur News: এক সময় যাঁর নাম শুনলে যাত্রাপ্রেমীদের চোখে ভেসে উঠত আলো ঝলমলে মঞ্চ, আজ তিনি যেন স্মৃতির আড়ালে। কোথায় হারিয়ে গেলেন সেই নায়িকা? কেন আর দেখা যায় না তাঁকে মঞ্চে? আলো নিভেছে মঞ্চে, তবু যাত্রাপ্রেমীদের মনে আজও বেঁচে পটাশপুরের রেবতী দেবী।

+
রেবতী

রেবতী সিনহা 

পটাশপুর, মদন মাইতি: এক সময় যাঁর নাম শুনলে যাত্রাপ্রেমীদের চোখে ভেসে উঠত আলো ঝলমলে মঞ্চ, আজ তিনি যেন স্মৃতির আড়ালে। কোথায় হারিয়ে গেলেন সেই নায়িকা? কেন আর দেখা যায় না তাঁকে মঞ্চে? প্রশ্ন অনেক। উত্তর লুকিয়ে আছে এক দীর্ঘ সংগ্রামের জীবনে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল অদম্য টান। মাত্র ছয় বছর বয়সেই মঞ্চে প্রথম পা রাখা। শুরুটা ছিল স্কুলের নাটক দিয়ে। সেখান থেকেই ধীরে ধীরে যাত্রা মঞ্চে উঠে আসা।
একটার পর একটা বড় মঞ্চ কাঁপিয়েছেন তিনি। অভিনয়ের নেশায় এক সময় বাড়িও ছেড়েছেন। নিজের জেলা ছাড়িয়ে পৌঁছে গিয়েছেন বাংলার নানা প্রান্তে। এমনকি পাড়ি দিয়েছেন প্রতিবেশী রাজ্য আসামেও। মাসের পর মাস যাত্রাভিনয়ই ছিল তাঁর জীবন।
আরও পড়ুন-জানুয়ারির শেষেই মেগা খেলা শুরু…! এই ৩ রাশিকে কোটিপতি বানাবেন শনিদেব, লাগবে বাম্পার ‘লটারি’, বাধা-বিপত্তি চূর্ণ বিচূর্ণ
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের খাড় গ্রামের রেবতী সিনহা। নামটা আজ অনেকেরই অচেনা। কিন্তু একটা সময় যাত্রা জগতে ছিল পরিচিত মুখ। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। এরপর বড় হওয়া দাদুর কাছে। সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। তবু অভিনয়ের স্বপ্ন ছাড়েননি। শুরুতে এক টাকা, দু’টাকার বিনিময়ে অভিনয় করেছেন। কোনও দিন পারিশ্রমিক ঠিকমত মেলেনি। কখনও খাবার জোটেনি। তবু মঞ্চ ছাড়েননি। দিন কেটেছে অনিশ্চয়তার মধ্যে। সেই কঠিন সময় পার করেই ধীরে ধীরে জায়গা করে নিয়েছিলেন বড় বড় যাত্রা দলে।
advertisement
advertisement
আরও পড়ুন-নতুন বছরে কাঁপবে দুনিয়া…! শনির রাশিতে সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরল রাজযোগ, ৬ রাশির পোয়া বারো, ফেব্রুয়ারিতে ভাগ্য খুলবে কাদের
সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বেড়েছিল। একের পর এক সফল অভিনয়। বাংলার কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে আসামের নানা এলাকায় তাঁর অভিনয় ছড়িয়ে পড়ে। এক সময় তিনি ছিলেন তাঁর যুগের জনপ্রিয় নায়িকা। প্রায় দেড়শোর বেশি যাত্রায় অভিনয় করেছেন তিনি। সংসারের দায়িত্ব ছিল কাঁধে। বাবা না থাকায় ভাই-বোনদের মানুষ করার দায় পড়েছিল তাঁর উপর। সেই দায়িত্ব পালনে যাত্রাভিনয়ই হয়ে উঠেছিল একমাত্র ভরসা। বেশি আয়ের তাগিদে বারবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হয়েছে তাঁকে। কখনও কোচবিহার, কখনও আবার আসাম। সেই সময়েই তাঁর জনপ্রিয়তা পৌঁছেছিল শীর্ষে।
advertisement
আজ সেই দিন আর নেই। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। বয়সের ভারে মঞ্চে ওঠা আর সম্ভব নয়। আলোঝলমলে যাত্রা মঞ্চ আজ অনেক দূরে। তবে তার অভিনয় দক্ষতা আজও রয়ে গেছে যাত্রাপ্রেমীদের স্মৃতিতে। একটা সময় যিনি যাত্রা জগতের নায়িকা ছিলেন, আজ তিনি যেন হারিয়ে যেতে বসেছেন। রেবতী দেবীর জীবনই প্রমাণ করে দেয়—বাংলার কোণায় কোণায় কত প্রতিভা আজও আমাদের চোখের আড়ালে থেকে যায়। জীবন সংগ্রামই যাঁকে সেরা নায়িকার আসনে বসিয়েছিল, সময়ের নিষ্ঠুরতায় আজ তিনি শুধুই স্মৃতি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ১ টাকা পারিশ্রমিক থেকে যাত্রা মঞ্চের শীর্ষ নায়িকা! আজ স্মৃতির আড়ালে, কোথায় হারিয়ে গেলেন সেই নায়িকা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement