Pathar Pratima Tourism: তিন জেটির কাজ মিটলেই বড় পরিকল্পনা! পাথরপ্রতিমার পর্যটনে আসতে পারে জোয়ার, এলাকাবাসীর জন্য খুশির খবর

Last Updated:

Pathar Pratima Tourism: পাথরপ্রতিমার পর্যটনে আসতে পারে জোয়ার! বিধানসভা ভোটের আবহে তৃণমূলের প্রচারে এলাকার পর্যটন বৃদ্ধির কথা উঠে এসেছে। বাংলার পর্যটন মানচিত্রে এই বিধানসভাকে প্রোজেক্ট করা হচ্ছে।

পাথরপ্রতিমায় পর্যটনের বিপুল সম্ভাবনা বৃদ্ধি
পাথরপ্রতিমায় পর্যটনের বিপুল সম্ভাবনা বৃদ্ধি
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ পর্যটনের বিপুল সম্ভাবনা বৃদ্ধি পাথরপ্রতিমায়। ইতিমধ্যেই পাথরপ্রতিমায় তৃণমূলের প্রচারে পর্যটন বৃদ্ধির কথা উঠে এসেছে। রাজ্যের পর্যটন মানচিত্রে এই বিধানসভাকে প্রোজেক্ট করছে তাঁরা। এলাকার উন্নয়ন, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিতরণের পাশাপাশি পর্যটন শিল্পকেও প্রচারের হাতিয়ার করা হচ্ছে।
নদীবেষ্টিত দীপাঞ্চল এলাকা পাথরপ্রতিমা। ১১টি গ্রাম পঞ্চায়েত নদী দিয়ে ঘেরা। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা বা ভুটভুটি। কলকাতা থেকে গাড়ি নিয়ে পাথরপ্রতিমা বিধানসভার শেষতম দ্বীপে পৌঁছনো একসময় ছিল চ্যালেঞ্জ। কিন্তু এখন রায়দিঘি হয়ে পাখিরালয় ও চালতাবুনিয়া নদীতে ভেসেলে গাড়ি তুলে পারাপার করা যায় এবং সহজেই শেষ দ্বীপে পৌঁছনো যায়।
আরও পড়ুনঃ কোচবিহারে রামনবমী স্পেশ্যাল ধামাকা! ১৫০ টাকা থেকে মিলছে কুর্তা-পাঞ্জাবি, উত্তরীয়-পাগড়ির দাম কত জানুন
এছাড়া বনশ্যামনগর, রামগঙ্গা ও পাথরপ্রতিমায় আরও তিনটি পল্টন জেটি তৈরির কাজ চলছে। সেখানেও ভেসেলে গাড়ি পার করা যাবে। তখন গোবর্ধনপুরের বিশাল সমুদ্র সৈকত, ধনচি জঙ্গল, রামগঙ্গার ১১১ বছরের শিবালয় মন্দির, পাথরপ্রতিমার কুমির প্রকল্প, লক্ষ্মীপুরের প্রাচীন বিশালাক্ষী মন্দির ঘুরে দেখা সম্ভব হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই তিন জেটির কাজ সম্পূর্ণ হলে পর্যটকদের জন্য তিনদিনের জন্য প্যাকেজ ট্যুরের পরিকল্পনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তৃণমূল প্রার্থী সমীরকুমার জানা এই বিষয়ে বলেন, “প্রচারে এলাকার উন্নয়নের পাশাপাশি পাথরপ্রতিমার পর্যটনের উজ্জ্বল ভবিষ্যৎ মানুষের সামনে তুলে ধরা হবে।” ফলে সব মিলিয়ে, আগামীদিনে রাজ্যের পর্যটন মানচিত্রে এই এলাকা উঠে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pathar Pratima Tourism: তিন জেটির কাজ মিটলেই বড় পরিকল্পনা! পাথরপ্রতিমার পর্যটনে আসতে পারে জোয়ার, এলাকাবাসীর জন্য খুশির খবর